সিরাজগঞ্জে ঢাবিতে চান্স পাওয়া ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন শিক্ষক
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের একসাথে এতগুলো ছাত্র কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়নি। তাইতো পূর্বের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ি ঢাবিতে চান্স পাওয়া শিক্ষার্থীদের ডেকে এনে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের নর্থ টাউন রেষ্টুরেন্টের হলরুমে শিক্ষার্থীদের সংবর্ধনা দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের প্রতিজনকে একটি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন।
নিঝুম পারভিন সুমাইয়া, জায়েদ আলম ও সাদমান সাকিবসহ বেশ কয়েকজন শিক্ষার্থী শিক্ষকের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা সাধারণত যেভাবে আসলে পরীক্ষা দেয়। আমরা তাদের মত করে পরীক্ষায় বসতে পারিনি। আমরা ছিলাম একটি ব্যতিক্রম ব্যাচ, আমাদের মানসিক প্রণয়নের মধ্যে দিয়ে দিতে হয়েছে পরিক্ষা৷ আমাদের প্রিপারেশন ভালো থাকলেও ভর্তি যুদ্ধটাও আমরা সময়মতো দিতে পারি নাই। আজ নয় কাল, এইভাবে তারিখ পিছিয়ে যেতে থাকে। তার মধ্যে দিয়েও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষকদের অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে। আর সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন ইলিয়াস স্যার। স্যার আমাদের স্বপ্ন দেখাতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিভাবে চান্স পাওয়া যায়, কেমন ভাবে প্রিপারেশন নিতে হবে। আমরা দীর্ঘ দেড় বছরের ম্যারাথনে সফল যোদ্ধা। এ যুদ্ধর স্বপ্ন সারথী ছিলেন আমাদের শিক্ষকমন্ডলী। তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও মা-বাবার দোয়াতেই আমরা আমাদের কাঙিখত সাফল্য পেয়েছি।
সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস বলেন, ২০১৮ সালে আমি এ কলেজে যোগ দেই। প্রথমেই শিক্ষার্থীদের প্রশ্ন করি কে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও। তখন সবাই একযোগে হাত তোলে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে কিভাবে পড়াশোনা করতে হবে-সে বিষয়ে দিক নির্দেশনা দেই। শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেই যারা ঢাবিতে চান্স পাবে তারা যে যেখানেই থাকুক না কেন আমি তাদের সংবর্ধনা দেব। এবার ১৭ শিক্ষার্থী ঢাবিতে সুযোগ পেয়েছে। তাদের উৎসাহ দিতেই আজকের এ আয়োজন।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এর আগে ৫/৭ জনের বেশি ঢাবিতে সুযোগ পেতো না। এবার পেয়েছে ১৭ জন। এছাড়াও দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও সুযোগ পেয়েছে অধিকাংশ শিক্ষার্থী।
(আই/এসপি/জানুয়ারি ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








