E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

২০২২ জানুয়ারি ০৪ ১৯:০৯:১৪
কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজারহাট প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন মঙ্গলবার (৪ জানুয়ারি) জেনারেল হাসপাতালের সামনে হবিগঞ্জ  সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো: সাইফুল ইসলামকে হত্যা মামলার আসামীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনায় ২৮ ডিসেম্বর দুপুরে প্রকাশ্যে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে হত্যা করা হয়।

এমন ঘটনা যেন এই দেশে আর না হয় সেজন্য আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি জানায়।

বক্তারা আরো বলেন, হাসপাতালের চিকিৎসক ও টেকনোলজিস্টদের সুরক্ষায় আইন করতে হবে। তা না হলে আমাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটতে থাকবে।

মানববন্ধনে অংশ গ্রহণ করেন জেলা মেডিকেল টেকনোলজিষ্ট সমিতির সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদকসহ স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা।

(পিএস/এসপি/জানুয়ারি ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test