E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে পুলিশ পরিচয়ধারী দুই প্রতারক আটক

২০২২ জানুয়ারি ০৫ ১৮:১৯:১৭
সোনারগাঁয়ে পুলিশ পরিচয়ধারী দুই প্রতারক আটক

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৩০ হাজার টাকা ঘুষ নিতে এসে রহমত উল্লাহ নওশাদ (৩৮) ও নাসির ঢালী (৫০) নামে দুইজন ভুয়া পুলিশ পরিচয়দানকারিকে আটক করে এলাকাবাসী।

বুধবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর জাইদেরগাঁও গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রহমত উল্লাহ নওশাদ ঝালকাঠি জেলার নলছিটি থানার মৃত কবির উদ্দিনের ছেলে এবং নাসির ঢালী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জলের ভাড়াটিয়া মৃত সিকিন আলী ঢালীর ছেলে। তারা দুজনই বড় ধরনের প্রতারক চক্তের হোতা।

নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) এসআই ইয়াউর রহমান জানান,সোনারগাঁয়ের উত্তর জাইদেরগাঁও গ্রামে পুলিশ পরিচয়ে রাকিব (২১) নামে এক যুবককে পুলিশে চাকরি দেয়ার কথা বলে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করে। এ সময় তাদেরকে সন্দেহ হলে এলাকাবাসী আটক করে।পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে ঢাকা,নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলায় একাধিক মামলা রয়েছে।

(বিএস/এসপি/জানুয়ারি ০৫, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test