বগুড়ায় ভোট কেন্দ্রে সংঘর্ষ, নিহত ৪
বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণায় সংশয় থেকে বিক্ষুব্ধ জনতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংর্ঘষে গুলিতে ৪জন নিহত। সংঘর্ষে জড়িত জনসাধারণের অধিকাংশ নৌকা মার্কার কর্মী-সমর্থক বলে জানা গেছে। গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে বুধবার (৫ জানুযারি) সন্ধ্যায় সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা না করা নিয়ে ব্যাপক ভাংচুর করেছে নৌকা মার্কার বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। একপর্যায়ে বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকরা পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেখানে গুলি বর্ষন এবং হতাহতের ঘটনা ঘটে। রাত আটটার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এলে ভোট কেন্দ্রেই ব্যালট পেপার গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
সংঘর্ষে গুলিতে নিহতরা হলেন, গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামের খোকনের স্ত্রী মেম্বার প্রার্থী কুলসুম আক্তার, মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন, আব্দুর রাজ্জাক এবং মৃত ইফাত উল্লাহর ছেলে আব্দুর রশিদ। নিহত চারজনই কালাইহাটা গ্রামের বাসিন্দা।
সর্বশেষ তথ্যমতে নিহত রাজ্জাকের পিতৃপরিচয় জানা সম্ভব হয়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানান, আমাদের কাছে নিহত ৩জনের নাম রয়েছে। পরে রাজ্জাক নামে একজনের মরদেহ গাবতলী হাসপাতালে রয়েছে বলে শুনেছি।
এর আগে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা না করে উপজেলা সদরে ব্যালট পেপার নিয়ে যাওয়ার পর ঘোষনা দিতে চায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এতে আপত্তি জানায় নৌকা মার্কার প্রার্থী ইউনুছ আলী ফকির ও তার সমর্থকরা। এক পর্যায়ে তারা ভোট কেন্দ্র ঘেরাও করে। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নৌকা মার্কার কর্মী-সমর্থকদের সংর্ঘষ শুরু হয়। নৌকা মার্কার কর্মীদের সাথে যোগ দেয় অন্যান্য প্রার্থীর কর্মী ও সমর্থকরা। সংর্ঘষে কয়েক হাজার নারী ও পুরুষ লাঠিশোটা নিয়ে হামলা চলায় পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে। ব্যাপক ভাংচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরাপদে উপজেলা সদরে পৌঁছেছেন।
(এআরআই/এএস/জানুয়ারি ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








