E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে মনীষী অম্বিকাচরণ মজুমদারের ১৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 

২০২২ জানুয়ারি ০৬ ১৬:৪৯:১৭
ফরিদপুরে মনীষী অম্বিকাচরণ মজুমদারের ১৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সোসাইটি ফোরাম ফরিদপুর এর আয়োজনে উক্ত সংগঠনের সভাপতি অধ্যক্ষ জনাব মোশার্রফ আলী এর সভাপতিত্বে মণীষী অম্বিকাচরণ মজুমদার এর ১৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ৬ই জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব শামীম হক, নাগরিক মঞ্চ ফরিদপুর এর সাধারণসম্পাদক জনাব প্রবীর চ্ন্দ্র বালা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মাহাবুবুল ইসলাম পিকুল, ফরিদপুর চেম্বার অব কমার্স এর সদস্য জনাব আলী আশরাফ পিয়ার, সরকারি সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, খেলা ঘর এর সভাপতি আলতাফ হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদ, বিএফ এফ এর নির্বাহী পরিচালক আনম সাব্বির হাদী, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিভিল সোসাইটি ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর ,

এ সময় বক্তারা প্রবীণ রাজনীতিবিদ সর্বভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি শিক্ষানুরাগী অম্বিকাচরণ মজুমদার প্রসঙ্গে বলেন তিনি না থাকলে হয়তো ফরিদপুরকে শিক্ষা সংস্কৃতিতে এতটা সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য অন্য কেউ এতটা অবদান রাখতো না। সরকারী রাজেন্দ্র কলেজ, সরকারী সারদা সুন্দরী কলেজ, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হল সহ বিভীন্ন প্রতিষ্ঠান গড়ে অম্বিকাচরণ মজুমদার শুধু ফরিদপুরকেই নয় বাঙালি জাতির বিশাল একটা অংশকে সমৃদ্ধ করেছেন। শেষ পর্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

(ডিসি/এসপি/জানুয়ারি ০৬, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test