E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুরফুরা শরীফের পীর হযরত ন'হুজুর কেবলার ওফাত দিবস পালিত

২০২২ জানুয়ারি ০৭ ১৭:৫২:৩৬
ফুরফুরা শরীফের পীর হযরত ন'হুজুর কেবলার ওফাত দিবস পালিত

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন'হুজুর পীর কেবলা (রহঃ) এঁর ৪০তম ওফাত দিবস শুক্রবার (৭ ডিসেম্বর)। ধর্মীয় ভাব গাম্ভির্য্যের সাথে দিবসটি পালনে এপার বাংলা ওপার বাংলায় বিস্ত্মারিত কর্মসুচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় সায়াদাতিয়া খানকাহ শরীফে আজ সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া শহরে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। এদিকে ঢাকার ট্রাফিক্যাল হাইওয়ে হোমস সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনা শহরেও হুজুর কেবলার ওফাত দিবসটি ধর্মীয় ভাবগাম্ভির্য্য পরিবেশের মধ্য দিয়ে পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

১৯৮২ সালের এই দিনে ন'হুজুর কেবলা (রহঃ) ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। দিবসটি পালনে প্রতিবছরই এপার বাংলা ও ওপার বাংলায় বিস্ত্মারিত কর্মসুচি গ্রহন করা হয়। ভারতের ফুরফুরা দারবার শরীফে হুজুরের ওফাত দিবস পালিত হবে। ন'হুজুর পীর কেবলার পৌত্র পীর এ কামেল আলস্নামা হযরত বাকী বিলস্নাহ (রহ:) এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক মওলানা মোহাঃ আলস্নামা জাবিহ্‌হুলস্নাহ (মাদ্দঃ) সিদ্দিক ন'হুজুর কেবলার ওফাত দিবস উপললক্ষে আয়োজিত সওয়াব রেসানী, মিলাদ এবং দোয়ার মাহফিল শরীক হয়ে অশেষ নেকী হাসিল করার জন্য মুরীদ ও ভক্ত আশেকানদের প্রতি আহবান জানিয়েছেন।

(একে/এসপি/জানুয়ারি ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test