E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথার সোনাপুরে বীর মুক্তিযোদ্ধার পেঁয়াজের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

২০২২ জানুয়ারি ০৮ ১২:৪২:৩৯
সালথার সোনাপুরে বীর মুক্তিযোদ্ধার পেঁয়াজের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বিষ প্রয়োগ করে বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দিন এর পেঁয়াজের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার সোনাপুর ইউনিয়নের জোগাড়দিয়া গ্রামে এঘটনা ঘটে। এতে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। শনিবার যোগাড়দিয়া মাঠে সরেজমিনে গিয়া ঘটনার সত্যতা পাওয়া যায়।

ক্ষতিগ্রস্ত উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দিন বলেন, শত্রুতা করে দুষ্কৃতিকারীরা আমার ৬৩ শতাংশ জমির লাগানো হালি পেঁয়াজ রাতের আধারে পচনশীল ঔষধ দিয়ে নষ্ট করে দিয়েছে। এর আগেও আমার ১৫ কেজি পেঁয়াজের দানার চারা বিষ দিয়ে নষ্ট করে দেয়। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে। যারা এটা করেছে আমি তাদের শাস্তি দাবি করছি।

স্থানীয়রা জানান, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে।কিন্তু ফসলের সাথে এ কেমন শত্রুতা। আমরা এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এগুলো করেছে আমরা তাদের শাস্তি চাই।

সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দিন এর জমি আমি পরিদর্শন করেছি। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করি।

উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, খবর পাওয়া মাত্র আমার লোক ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেঁয়াজের চারায় পচন জাতীয় ঔষধ প্রয়োগ ক‌রেছে বলে ধারনা করা হচ্ছে। যার জন্য ধীরে ধীরে পেঁয়া‌জের চারার পচন ধরে মারা গেছে। এই জমিতে ফসলের উপযোগি না হওয়া পর্যন্ত কোন ফসল আবাদ করা সম্ভব না।

(এএনএইচ/এএস/জানুয়ারি ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test