E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীতে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

২০২২ জানুয়ারি ০৮ ১৬:৪৮:০৬
মধুখালীতে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে ফরিদপুরের মধুখালী পৌর সদরের ৯নং ওয়ার্ড মেছড়দিয়া মহল্লার  মো. তোরাপ শেখের প্রতিবন্ধী স্ত্রী শান্ত বেগম (৪৫) আগুনে পুড়ে মারা গেছে।

পারিবারিক ও এলাকাবাসি জানান ওই প্রতিবন্ধী মহিলা বিকালে রাতের রান্না করার জন্য রান্না ঘরের চুলায় আগুন জ্বালিয়ে রান্না শুরু করার কিছুক্ষন পর আগুনের তাপে অজ্ঞান হয়ে যায়। এ সময় বাড়িতে পরিবারের অন্য সদস্য না থাকায় চুলার আগুন ওই প্রতিবন্ধী মহিলার শরিরে আগুন লেগে ঝলসে ঘটানস্থলে মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি উবায়দুর নামে একটি ছেলে রেখে গেছেন।

(এম/এসপি/জানুয়ারি ০৮, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test