E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু

২০২২ জানুয়ারি ০৯ ১৬:৪১:৪২
বোয়ালমারীতে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের  টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। 

রবিবার সকাল ৯টা থেকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের একটি শীততাপ নিয়ন্ত্রিত টিকাদান কক্ষে তিনটি বুথে এ টিকা দেওয়া হচ্ছে। ৯ জানুয়ারি থেকে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এ কেন্দ্রে প্রতিদিন ১হাজার ৫শত জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

জানা গেছে, ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান মিয়া জানান, বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী ১৬ হাজার ৫শত স্কুল শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে। নির্ধারিত সময়ে কেউ বাদ পরে গেলে তাকেও টিকার আওতায় আনা হবে।

(কেএফ/এসপি/জানুয়ারি ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test