E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারী জর্জ একাডেমির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

২০২২ জানুয়ারি ১২ ১৬:৪৪:০০
বোয়ালমারী জর্জ একাডেমির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : দক্ষিণ বাংলার প্রাচীন বিদ্যাপীঠ, ঐতিহ্যবাহী বোয়ালমারী জর্জ একাডেমির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। 

গত ১১ জানুয়ারি মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুর জেলার শতবর্ষী এ শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। মোট বারজন প্রার্থীর মধ্যে অভিভাবকদের সর্বোচ্চ ৫২৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে মো. ফিরোজ মোল্যা, দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৯ ভোট পেয়েছেন অশোক দাস, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছেন যথাক্রমে মো. ইকবল হোসেন ও মো. ওসমান শেখ, তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৪৬৮ ও ৪২৬।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ৫০৯ ভোট পেয়ে মিসেস সম্পা সাজ্জাদ বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোয়ালমারী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর সৈয়েদা মাসুদা আক্তার রুমা পেয়েছে ৪৮৯ ভোট। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রথম হয়েছেন এস এম ইউনিস আলী, দ্বিতীয় হয়েছেন কৃষ্ণ চন্দ্র সাহা ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মাসুরা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া দাতা সদস্য হিসেবে বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু শ্যামল কুমার সাহা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। মোট ১হাজার ৪০৮ ভোটের মধ্যে ১হাজার ৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বি-বার্ষিক অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

(কেএফ/এসপি/জানুয়ারি ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test