E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা

ফরিদপুর জেলা দল চ্যাম্পিয়ন 

২০২২ জানুয়ারি ১২ ১৭:২৯:৫৪
ফরিদপুর জেলা দল চ্যাম্পিয়ন 

দিলীপ চন্দ, ফরিদপুর : অনূর্ধ্ব ১৪  জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা দল। প্রতিয়োগিতা রানার্সআপ হয়েছে মুন্সিগঞ্জ জেলা দল। আর পরাজয়ের ব্যবধান ১০ উইকেটে।

শরীয়তপুর স্টেডিয়ামে বুধবার সকালে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানে অলআউট মুন্সিগঞ্জ। ফরিদপুর দলের দুই খেলোয়াড় তাহমিদ ও স্বপ্নর মারাত্মক বোলিংয়ের কারণে মাত্র ৩১ রানে গুটিয়ে যায় তারা। এদিন স্বপ্ন ৪ উইকেট নেন এবং তাহমিদ নেন ৩ উইকেট জবাবে কোন উইকেট না হারিয়ে মাত্র ১২ ওভার ব্যাট করে ৩২ রান সংগ্রহ করে ফরিদপুর জেলা দল। দলের পক্ষে তাহমিদ ১৪ এবং আদিব ১২ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

(ডিসি/এসপি/জানুয়ারি ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test