E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় চোর চক্রের ৩ সদস্য আটক 

২০২২ জানুয়ারি ১৩ ১৭:৩২:৪৮
সালথায় চোর চক্রের ৩ সদস্য আটক 

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের কামাইদিয়া গ্রামীন ফোন টাওয়ার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বল্লভদি ইউনিয়নের কামাইদিয়া গ্রামীন ফোন টাওয়ারের ব্যাটারি চুরি করার সময় চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলার ভাঙ্গা থানার নওপাড়া গ্রামের কুদ্দুছ শেখের ছেলে মোঃ খায়রুল শেখ (৩৮), হাউলীগঙ্গাধরদী গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে নাইম ইসলাম মাতুব্বর (২৪) ও কোতয়ালী থানার পূর্ব খাবাসপুর গ্রামের লিটন সর্দারের ছেলে মোঃ লিখন সরদার ওরফে নিখিল (২৮)। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান বলেন, আটককৃতদের বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(এন/এসপি/জানুয়ারি ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test