E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

২০২২ জানুয়ারি ১৩ ১৭:৪৮:৩৭
ফরিদপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে চোরাই মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মাননীয় পুলিশ সুপার, এর দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃতে ডিবির একটি চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় ব্যক্তি চোরাই মটর সাইকেলসহ জজ কোর্ট এলাকায় অবস্থান করছে । তখন ডিবির টিম জজ কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করিয়া জজ কোর্টের ভিতরে পুলিশ ডিউটি রুমের সামনে ১। মোঃ মানিক শেখ (১৯), পিতা-মৃত আমিন শেখ, সাং- চরবিষ্ণুপুর নয়াডাঙ্গী, থানা-সদরপুর, জেলা-ফরিদপুরকে রেজিস্ট্রেশনকৃত একটি নীল রংয়ের ১৫০ সিসি YAMAHA চোরাই মোটর সাইকেলসহ ১১ জানুয়ারি তারিখ বিকাল ৪ টা ৪৫ মিনিটের সময় গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ডিসি/এসপি/জানুয়ারি ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test