অন্য প্রার্থীকে সমর্থন করায় জন্মসনদে স্বাক্ষর না করার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সদ্য নির্বাচিত এক ইউপি সদস্যের বিরোদ্ধে পরাজিত ইউপি সদস্য’র সমর্থক ও স্বজনদের জন্ম সনদে স্বাক্ষর না করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগি ওই সমর্থক ছাড়াও নির্বাচনে জয়ী প্রার্থীর প্রতিদ্বন্দ্বি অন্য প্রার্থীর পক্ষে কাজ করার কারনে বিপাকে পড়েছেন ওই ওয়ার্ডের আরও অনেকেই। বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম গ্রামের মো. শোয়েব মিয়া, মো. অলি খাঁন ও মাসুম আহমেদ জন্মনিবন্ধন করতে গত ১১ জানুয়ারি রাজনগর সদর ইউনিয়ন পরিষদে যান। সেখানে জন্ম নিবন্ধন সনদে চেয়ারম্যান স্বাক্ষর করে দিলেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক চৌধুরী এতে স্বাক্ষর দেননি। পরে ভুক্তভোগীরা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি সুরাহার জন্য দুই দফায় ওই ইউনিয়নের ৬নং, ৭নং, ০৪নং ও ৮নং ওয়ার্ড সদস্যকে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেন। তারা বিষয়টি নিয়ে এনামুল হক চৌধুরীর সাথে কথা বললে তিনি স্বাক্ষর করতে তাদের কাছেও অপারগতা প্রকাশ করেন। অন্য প্রার্থীর পক্ষে প্রচারণা করায় তাদেরকে প্রতিহিংসা বশত সরকারি সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগে উল্ল্যেখ করেন তারা। এব্যাপারে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী মো. শোয়েব মিয়া বলেন, গত নির্বাচনে আমরা মুন্সি মো. আজিজের পক্ষে সমর্থন ও প্রচারণা করি। এনামুল হক চৌধুরী নির্বাচিত হওয়ার পর আমার বড় ভাই ও ভাতিজা-ভাতিজির জন্মনিবন্ধন করতে তার কাছে গেলে তিনি অন্যদের জন্মনিবন্ধনে স্বাক্ষর করলেও আমাদের জন্মনিবন্ধনে স্বাক্ষর না করায় জানতে চাইলে বুঝে স্বাক্ষর করবেন বলেন। এবং নির্বাচনে তাঁকে ভোট না দেয়া ও অন্য প্রার্থীর পক্ষে কাজ করার কারনে তিনি জন্মনিবন্ধনে স্বাক্ষর করবেন না বলে সরাসরি প্রকাশ্য বলে দেন। তবে ঘটনার তিনদিন পেড়িয়ে গেলেও সর্বশেষ শুক্রবার (১৪ জানুয়ারি) পর্যন্ত জন্মদিবন্ধনে স্বাক্ষর কিংবা এর কোন সমাধান হয়নি বলেও জানান ভুক্তভুগি শোয়েব মিয়া।
এবিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইউপি সদস্য এনামুল হক চৌধুরীর মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন,আমি অভিযোগ পেয়েছি। কোনো জনপ্রতিনিধি এমন করা ঠিক হবে না। আমি বিষয়টি দেখছি।
(একে/এসপি/জানুয়ারি ১৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
-1.gif)








