চসিক ইজারাভুক্ত হলেও সংস্কারহীন
কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট যেন মৃত্যুকূপ!
জে.জাহেদ, চট্টগ্রাম : এই কুলে আনোয়ারা, ওই কুলে পতেঙ্গা। মাঝখানে হয়ে চলে কর্ণফুলী নদী। নদীর দক্ষিণ পাড়ে ১৫ নম্বর জেটি ঘাটের বেহালদশা দেখে মনে পড়ে যায় ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দে'র কথা। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় তিনিই গিয়েছিলেন এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলো যায়.....।
কর্ণফুলীর ১৫ নম্বর ঘাট যেন মৃত্যুকূপ। ভূমি থেকে ৩০ ফুট উপরে বেশ সঙ্কীর্ণ জায়গায় সরু সিড়ি। পাশে নেই নিরাপত্তা রেলিং। এক সাথে দুজন লোক হাঁটারও সুযোগ নেই। নিচে পাথরের স্তূপ। তবুও ঝুঁকিতে ঘাট পারাপার করছে দৈনিক ১৫ হাজারেরও অধিক মানুষ।
এতে রয়েছে শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা। সিড়ি ভেঙে উপরে উঠতে আর নিচে নামতে একটু অসাবধান হলেই ৩০ ফুট নিচে পাথরের উপর আঁচড়ে পড়বে যে কেউ। বলা যায়, এ যেন বিপদের বড় গর্ত। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৫ নম্বর ঘাটটি প্রতি বছর ১ কোটি ৩২ লক্ষ টাকায় ইজারা দিলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নেই মাথা ব্যথা। ঘাটটির সংস্কার হয়নি দীর্ঘদিন। এভাবে ঝূঁকিতে পার হচ্ছে লোকজন।
এদিকে, এ ঘাট দিয়ে নিয়মিত চলাচলকারী চাকরিজীবি আবুল হাসান ও প্রতীক চাকমা বলেন, ১৫ নম্বর ঘাটটি কঠিন জায়গায় অবস্থিত। পাশে বিশাল খালি জায়গা। চসিক কিংবা ইজারাদার চাইলে কাঠ দিয়ে হলেও সিড়িটি বড় করে পাশে রেলিং দিতে পারতো। যাতে নিরাপদে যাত্রীরা পারাপার করতে পারেন। স্থানীয়দের দাবি ঘাটটি দ্রুত সংস্কারের পাশাপাশি যাত্রীছাউনি তৈরি করার। তাতে পাবলিক টয়লেট ও ইবাদতখানার ব্যবস্থা করা।'
জানতে চাইলে বশর মিয়া ও রহিমা নামে দুই যাত্রী অভিযোগ করে বলেন, ঘাটের ইঞ্জিনচালিত নৌকাগুলোয় ধারণক্ষমতার কয়েক গুণ যাত্রী তুলে নদী পাড়ি দেন মাঝিরা। ভোর-সন্ধ্যায় বাড়তি ভাড়া দাবি করে হয়রানি করে যাত্রীদের।'
সরেজমিনে জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী,পটিয়াসহ বিভিন্ন উপজেলার বিদেশযাত্রী, শহরমুখী মানুষসহ, মেরিন একাডেমি, কাফকো, সিইউএফএল, ডিএপিএফসিএল, কোরিয়ান ইপিজেড, কর্ণফুলী টানেল ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সাত হাজার চাকরিজীবী প্রতিদিন নদী পার হয় এই ঘাট দিয়ে। তবে অতিরিক্ত যাত্রী আর নদীতে বড় বড় ঢেউয়ে নৌকা দুর্ঘটনার আশঙ্কার মধ্যেই আতঙ্ক বাড়িয়েছে ঝুঁকিপূর্ণ সরু সিড়ি।
যাত্রীদের অভিযোগ, ইঞ্জিনচালিত নৌকাগুলো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে। ঘাট পারাপারে নেওয়া হয় অতিরিক্ত ভাড়া, দেওয়া হয় না লাইফ জ্যাকেট। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। নেই কোনো নিয়ম শৃঙ্খলা, বিধি কিংবা নীতিমালা, নেই নির্ধারিত ভাড়ার তালিকা, ঘাটের ইজারাদার ও বোট মালিক সমিতি থাকলেও কেউ মানছে না নিয়মনীতি। তারপরও সড়কপথে যানজট এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করে মানুষ। বিদেশযাত্রী, স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য ও চাকরির প্রয়োজনে আশপাশের মানুষের ভরসা ১৫ নম্বর ঘাট।
সরেজমিন দেখা যায়, জোয়ারে কর্ণফুলী নদী কানায় কানায় পূর্ণ থাকে। নদীতে জাহাজসহ বড় বড় নৌযান চলাচল করছে। এর মধ্যেই নৌকায় যাত্রী নিয়ে ঘাটের এপার থেকে ওপারে ভিড়ছেন মাঝিরা। নৌকা ভিড়ার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে ঘাটে নামছেন যাত্রীরা। এতে নদীর চেয়ে ঘাটকুলের সিড়িই বেশি বিপদজনক হয়ে দাঁড়িয়েছে।
ভাসমান দোকানদার রহিম মিয়া বলেন, ১টি বোটের যাত্রী ধারণ ক্ষমতা ২০-২৫ জন কিন্তু বোটের মাঝিরা ৪০-৫০জন যাত্রী নিয়ে বোট ছাড়েনং এতে দুর্ঘটনার আশংকা বেশি থাকে।প্রায়ই বোট ডুবি ও মানুষ নিখোঁজের মত ঘটনা ঘটছে। তারমধ্যেই আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। যদিও একজন যাত্রীর ৮ টাকা ভাড়া হলেও সাথে থাকা ব্যাগটির জন্য আদায় করে ২০-৫০ টাকা। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় হাজার হাজার মানুষ জিম্মি এই সিন্ডিকেটের হাতে।
এসব বিষয়ে জানতে চাইলে ঘাটের ইজারাদারের একাংশের মুখপাত্র উত্তর বন্দর বহুমুখী ইঞ্জিন চালিত বোট মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আসলে ঘাটটি ঝূঁকিপূর্ণ হলেও সিড়িতে রেলিং দিতে পারছে না। কারণ রেলিং দিলে যাত্রীবাহী বোট যেখানে সেখানে ভিড়তে পারবে না। সিইউএফএল ওপারে যাত্রাছাউনি তৈরি করে দিলেও এপারে এখনো সে রকম কিছু তৈরি হয়নি। যদিও আমরা বিষয়টি আলোচনা করতেছি। তারা এপারেও যাত্রীদের সেবায় কিছু একটা করবেন। কিন্তু ঘাট সংস্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশনের।'
আনোয়ারা বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নওয়াব আলী ও ঘাট সংলগ্ন এলাকার ইউপি সদস্য ফরহাদ উদ্দীন বলেন, ঘাটটির দায় দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। আমাদের জানামতে, ১৫ নম্বর ঘাটটি অত্যন্ত ঝূঁকিপূর্ণ। তাই এখানকার ইজারাদার পক্ষ ও আমরা জনপ্রতিনিধিরা এ বিষয়ে একাধিকবার সিটি কর্পোরেশনে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছি। কিন্তু এ পর্যন্ত তারা কোন ব্যবস্থা নেয়নি। বলতে পারেন, প্রতি বছর কোটি টাকার উপরে চসিক এ ঘাট থেকে রাজস্ব পেলেও যাত্রীসেবায় তাদের কোন নজর নেই।'
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) স্টেট ডিপার্টমেন্ট রাজস্ব কর্মকর্তা (সিআরও) নজরুল ইসলাম বলেন, বিষয়টি ইজারাদারগণ অবগত করলেও সেভাবে কাজ করা হয়নি। তবুও আমরা ১৫ নম্বর ঘাটে খবর নিয়ে যাত্রীসেবার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে চেষ্টা করব।'
(জেজে/এসপি/জানুয়ারি ১৫, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








