E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে সহকারি শিক্ষক সমাজ এর ত্রিবার্ষিক নির্বাচন

২০২২ জানুয়ারি ১৫ ২০:২৩:৩২
রাজারহাটে সহকারি শিক্ষক সমাজ এর ত্রিবার্ষিক নির্বাচন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ এর কুড়িগ্রামের রাজারহাট শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫জানুয়ারি) বিকাল ৪টায় রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে সুষ্ঠভাবে শিক্ষক সমাজের নির্বাচনে ১৭৬জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একটানা ঘন্টাব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ফুলবাড়ি উপনচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আখেরুজ্জামান ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন জোড়সরেয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম সরোয়ার।

এছাড়া সাংগঠনিক পদে ফরকেরহাট বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহানাজ পারভীন ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন ধলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবিউল আলম । এদিকে গাবুর হেলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম রব্বানী সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়ে ৫১সদস্য বিশিষ্ট রাজারহাট শাখা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কমিটি গঠন করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিকান্দার সরকার শাহীন। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ।

(পিএমএস/এএস/জানুয়ারি ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test