রাক্ষুসে সাঙ্গু নদীর পেটে জুঁইদণ্ডীর দুই গ্রাম
জে, জাহেদ, চট্টগ্রাম : ভয়ঙ্কর নদী ভাঙনের কবলে নিশ্চিহ্নের পথে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের দুইটি গ্রাম। পাশে বয়ে চলা সাঙ্গু নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হতে বসেছে গ্রাম গুলো। ভাঙন ধসে নিপতিত দুই গ্রামের অন্তত আড়াই হাজার পরিবার।
জানা যায়, আনোয়ারা ও বাঁশখালীর ওপর দিয়ে প্রবাহিত হয়ে সাঙ্গু নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এরইমধ্যে পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের তোড়ে আবাদি জমি, ফলের বাগান, বাঁশঝাড় ও ঘরবাড়িসহ অনেক স্থাপনা চলে গেছে সাঙ্গু নদীর পেটে।
ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে জানিয়েছে ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।
ওদিকে, জুইদন্ডী ইউপি নির্বাচন ২০২১ এর নির্বাচনের জন্য হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত ও পুনর্গঠন না করা অবধি নির্বাচন স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছে একাধিক জনপ্রতিনিধি।
স্থানীয়রা জানান, এভাবে ভাঙন অব্যাহত থাকলে দু’তিন বছরের মধ্যে পুরো জুঁইদন্ডী ইউনিয়ন পুরোটাই বিলীন হওয়ার আশঙ্কা ভুক্তভোগীদের। ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার সর্ব-দক্ষিণে সাঙ্গু নদী দিয়ে ঘেরা জুঁইদণ্ডী ইউনিয়ন। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বটতলী ইউনিয়ন; পূর্বে বরুমছড়া ইউনিয়ন ওসাঙ্গু নদী, বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ও সাধনপুর ইউনিয়ন; দক্ষিণে সাঙ্গু নদী ও বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন এবং পশ্চিমে রায়পুর ইউনিয়ন, সাঙ্গু নদী ও বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন অবস্থিত।
স্থানীয়দের পক্ষে মো. ওসমান জানায়, আনোয়ারা ও বাঁশখালী উপজেলার মাঝখান দিয়ে সাঙ্গু নদী প্রবাহিত। প্রাকৃতিক কারণে উপজেলার ২নং সাধানপুর, ৩নং খানখানাবাদ ও ১নং পুকুরিয়া ইউনিয়নের অনেকাংশে নদীগর্ভে বিলিন হয়েছে।
১১নং জুঁইদন্ডি ইউনিয়নের সাথে মিলে একাকার হয়েছে। জুঁইদন্ডি ইউনিয়নের ৬টি ওয়ার্ড নদীগভে বিলিন হয়ে গেছে।
বিষয়টি ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করলে এলজিইডি তদন্ত করে প্রতিবেদন পাঠিয়েছে নির্বাচন কমিশন বরাবর।
এতে উঠে এসেছে ১১নং জুইদন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বাঁশখালী উপজেলার বৈলগাও মৌজায়। সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার সংখ্যা দুই হাজার ৭০০। অপরদিকে ৮নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ৮৭০। যা সুস্পষ্টভাবে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনের ধারা ১৩(১) পরিপন্থী বলে জানা যায়। সম্প্রতি করোনার ওমিক্রন প্রভাব ও ভাঙনের বিষয়টি আমলে নিলে নির্দেশ আসতে পারে নির্বাচন না করার।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন, নদী ভাঙনের ফলে জুঁইদন্ডি ইউনিয়নের দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও স্থানীঁয় সরকার বিভাগকে অবহিত করা হয়েছে।'
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর পর ৩১ জানুয়ারি ইউনিয়নটিতে ভোট গ্রহণের কথা রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে জুঁইদন্ডিও তফসিল ঘোষণা করেন। এই ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ৫ জুলাই।
উপজেলা নির্বাচন অফিস ও ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ হয়ে স্ব স্ব প্রার্থীরা মাঠে প্রচার প্রচারণায় নেমেছে ও ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে ৩১ জানুয়ারি।
জুঁইদন্ডি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল শুকুকুর বলেন, নির্বাচনের বিষয়ে সব সময় সিদ্ধান্ত দেন নির্বাচন কমিশন। তফসিল যেহেতু হয়েছে আমার মনেহয় নির্বাচন হতেও পারে। মামলা কিংবা অন্য কোন কারণে নির্বাচন বন্ধের চিঠি আসলে আবার যেকোন সময় বন্ধ হতে পারে। এতে কোন সন্দেহ নেই।'
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, নদী ভাঙনে দুটি গ্রাম বিলীন হওয়ার কথা জানিয়ে স্থানীয় লোকজন একটি লিখিত অভিযোগ করেছেন। আমি সাথে সাথে বিষয়টি ঢাকা নির্বাচন কমিশনকে জানিয়েছি। বাদ বাকি সিদ্ধান্ত কমিশনের। কমিশন এখনো নির্বাচন বন্ধ রাখার কোন নির্দেশ প্রদান করেনি। সুতরাং আদালতের আদেশ/ কমিশনের নির্দেশ পেলে হয়তো বন্ধও হতে পারে। তবে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।'
প্রসঙ্গত, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের মাত্র এক দিন আগে আদালত নিষেধাজ্ঞা দিলে জুঁইদণ্ডীতে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী ওই সময় সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন। গত ৯ নভেম্বর মামলা খারিজ করে নতুন তফসিলে নির্বাচনের রায় ঘোষণা করেন উচ্চ আদালত।
(জেজে/এএস/জানুয়ারি ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








