E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মিষ্টি নিয়ে তৈমুরের বাসায় আইভী

২০২২ জানুয়ারি ১৭ ১৮:৪৯:৫১
মিষ্টি নিয়ে তৈমুরের বাসায় আইভী

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মিষ্টি নিয়ে গেলেন পরাজিত মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায়।

আজ সোমবার বিকাল ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাসদাইর এলাকায় তৈমূরের নিজ বাসভবনে যান তিনি।

১৬ জানুয়ারি (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাসিক নির্বাচনের ভোটগ্রহণ চলে। এরপর সন্ধ্যা থেকেই ফলাফল আসতে থাকে। নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট।

(এস/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test