E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আ.লীগের সরকার মানেই উন্নয়নের জোয়ার’

২০২২ জানুয়ারি ১৮ ১৬:৩৩:০২
‘আ.লীগের সরকার মানেই উন্নয়নের জোয়ার’

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : আওয়ামী লীগের সরকার মানেই উন্নয়নশীল সমৃদ্ধ বাংলাদেশ।  আ.লীগের সরকার মানেই উন্নয়নের জোয়ার। গণতন্ত্র,ভাত ও ভোটের অধিকার পূনঃ প্রতিষ্ঠাকারী মাননীয় নেন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। বিশ্ব যেখানে মহামারী করোনা ভাইরাস ডেল্টা ও ওমিক্রনের কাছে আত্মসমর্পণ করে নূজ্য হয়ে পড়েছে। সেখানে বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কঠিনভাবে মোকাবেলা করছে বৈশ্বিক মহামারি । করোনার কারনে বিশ্ব অর্থনীতি  মুখ থুবড়ে পড়েছে,  বাংলাদেশ এখনো উন্নয়নের ধারা অব্যহত সক্ষম হয়েছে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে । 

আজমঙ্গলবার সকালেবোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা বাজারে অসহায় দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলি বলেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, চতুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুল হাসান, সাধারন সম্পাদক নজরুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জালাল শিকদার, সভানেত্রী নিলুফা ইয়াসমিন, সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, পৌর সভানেত্রী কাজী শারমিন সুলতানা রিক্তা, চামেলী রহমান, মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম, বোয়ালমারী উপজেলা যুবলীগের সাবেক সদস্য মো. হাসান শিকদার প্রমুখ।

(কেএফ/এসপি/জানুয়ারি ১৮, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test