ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ঘটনার শঙ্কা
কর্ণফুলীতে ২ সেতুর মুখে ১২ রাস্তার সংযোগ কতটা নিরাপদ?
জে. জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম কর্ণফুলীর জনগুরুত্বপূর্ণ সড়ক মইজ্জ্যারটেকস্থ বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর থেকে পুরাতন ব্রিজঘাট ফেরিঘাট সড়কে পাকা করা হচ্ছে পুরাতন দুই সেতু। আর দুই সেতুর মুখে সংযোগ হয়েছে ঝুঁকিপূর্ণ ১২ রাস্তার মুখ। ফলে প্রতিটি মোড়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে মালবাহী ট্রাক, বাস, পথচারী, শ্রমিক ও স্কুলগামী শিশুরা। সেতু সংলগ্ন এলাকা চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়া ও সৈন্যেরটেক মোড়ে চতুর্মুখী বার রাস্তায় তের কান্ড। পুরাতন সড়কের মাটি খুঁড়ে নতুন সড়কে ফেলায় অকেঁজো হয়ে পড়েছে আগের সড়ক।
সরেজমিনে গিয়ে দেখা মিলে, সৈন্যেরটেক মোড়ে নির্মাণ করা পাকার সেতুর একপ্রান্তে চার রাস্তা। এই চার রাস্তার একদিকে কর্ণফুলী থানা রোড, অন্যদিকে চরপাথরঘাটা ৩নং ওয়ার্ড, আরেকদিকে মইজ্জ্যারটেক ও অপরদিকে ব্রিজঘাট। একই সেতুর ওপারে আবার চার রাস্তার মিলনমেলা। একদিকে খোয়াজনগর ৪নং ওয়ার্ড, অন্যদিকে ডিভাইন গার্মেন্টস, সোজা সড়কের আরেকদিকে মইজ্জ্যারটেক এ ব্রিজঘাট।
একটু এগিয়ে গেলেই ইসলাম চেয়ারম্যানের মসজিদ সংলগ্ন দ্বিতীয় সেতুর একদিকে আজিমপাড়া, অন্যদিকে আয়ুববিবি কলেজ রোড, অন্যদিকে পুরাতন ব্রিজঘাট কাঁচাবাজার ও সোজাসুঁজি মইজ্জ্যারটেক। এসব এলাকায় আবার রয়েছে মিলকারখানা, ফ্যাক্টরী, স্কুল কলেজ ও বিভিন্ন ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান।
চরলক্ষ্যার নেজাম উদ্দিন চৌধুরী বলেন, সেতু পার হতে ঝুঁকিপূর্ণ ১২ রাস্তা ডিঙানো যেকোন বয়সী মানুষ ও পণবাহী যানবাহনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যানবাহন ও হাজার হাজার গার্মেন্টস কর্মী ও শিক্ষার্থীরাই প্রতিদিন ঝুঁকিতে পার করছে রাস্তার মোড়। যেকোন মুহুর্তে দূর্ঘটনার শঙ্কা রয়েছে।
কর্ণফুলীর সৈন্যেরটেক এলাকার দোকানদার শাহজাহান ও মো. সকির বলেন, সেতুর মুখেই উঁচু নিচু চৌ রাস্তার মোড়। অধিকাংশ সময় তাড়াহুড়ো করে রাস্তা পারাপার করতে চাইবে লোকজন। এসময় ঘটতে পারে সড়ক দুর্ঘটনা। সড়কের এই গুরুত্বপূর্ণ মোড়ে পুরাতন সড়ক বন্ধ করায় ঝুঁকি বাড়ছে পথচারীদের। পাশাপাশি সকল রাস্তার মোড় একই জায়গায় হওয়ায় বিকেলে সৃষ্টি হতে পারে যানজট। রাস্তা পারাপারে বাড়বে জনদুর্ভোগ।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের টিআই আনোয়ারুল আজিম বলেন, একই জায়গায় একাধিক রাস্তার সংযোগ হওয়ায় ঝুঁকি বাড়ে স্বাভাবিক। দরকার পরিকল্পিত সড়ক ব্যবস্থা। পুরাতন সড়ক সচল থাকলে ছোট বড় যানবাহন ঐ সড়কে চলাচল করতে পারত। কিন্তু এখন পথচারীর মধ্যে সচেতনতার অভাব রয়ে যাবে। যেহেতু এখানে ফুটওভার ব্রিজ নেই। অনেক ড্রাইভার কানে ইয়ারফোন লাগিয়ে কিংবা মুঠোফোনে কথা বলা অবস্থায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে দেখা যায় পথচারীদের। ফলে, দূর্ঘটনা ঘটে।'
জানতে চাইলে দোহাজারী সড়ক ও জনপদ উপ-বিভাগের প্রকৌশলী সুমন সিংহ বলেন, নতুন সেতু চালু হলে আগের সড়ক ও সৈন্যেরটেকের জরাজীর্ণ পুরাতন সেতু থাকবে না। ভেঙে ফেলা হবে। তখন হয়তো শৃঙ্খলা আসবে। আর অনিয়মের বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা হবে। যেহেতু অনেক জনপ্রতিনিধিরা ফোন করে বিষয়টি জানিয়েছেন।'
প্রসঙ্গত, সড়ক ও জনপদ বিভাগের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান কতৃক বাস্তবায়ন করা প্রকল্প হলো মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর হতে পুরাতন ব্রীজঘাট-বিএফডিসি সড়কের র্নিমাণ কাজ। শুরু থেকেই স্থানীয়রা অভিযোগ তুলেছিলো যেনতেন ভাবে পাথরের পরিবর্তে ইটের খোয়া, মাটির পরিবর্তে নদীর বালি দিয়ে সড়কে কাজ করছিলেন।
সড়ক ও জনপদ উপ-বিভাগের তথ্য সুত্রে জানা যায়, এ প্রকল্পে উপজেলার মইজ্জ্যারটেক (বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু) চত্বর থেকে পুরাতন ব্রিজঘাট ফেরিঘাট সড়ক-বিএফডিসি সড়ক-আরবান আলী সড়ক পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়কের দুপাশে প্রশস্ত করা হয়েছে এবং এ সড়কে থাকা দুটি পাকিস্থান আমলের পুরাতন সেতু ভেঙে নতুন ভাবে দুটি পাকা সেতু নির্মাণ কাজ চলছে।
তথ্যমতে, সেতুর দৈর্ঘ্য হওয়ার কথা ছিল ৩২ মিটার ও ৩৬ মিটার, প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার । মইজ্জ্যারটেক থেকে সাড়ে তিন কিলোমিটার সড়কের প্রশস্ত ১৮ ফুট হতে ২৪ ফুটে উন্নতিকরণ করার কথা থাকলেও এনিয়েও প্রশ্ন রয়েছে। সাড়ে পাঁচ কিলোমিটার এ সড়কের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫৫ লক্ষ টাকা প্রায়। যে প্রকল্পের কাজের সময়সীমা ছিল ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান-রানা বির্ল্ডাস প্রাইভেট লিঃ, হাসান টেকনো বিল্ডার্স লিঃ ও সালেহ আহমেদ জে.বি এ প্রকল্পের কাজ করছেন।
এদিকে, কর্ণফুলী উপজেলার অতি গুরুত্বপূর্ণ সড়কের এসব কাজ দেখে স্থানীয় লোকজন মনে করেছেন প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন এবং গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে।
(জেজে/এসপি/জানুয়ারি ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








