লোহাগড়ার পল্লীতে পর্যটন কেন্দ্রের মুর্তি ভাংচুর, আটক ১
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার উলা গ্রামে চৌধুরী মিনি পার্কের প্রবেশদ্বারের দুটি সিংহ মুর্তি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পার্কের মালিক বাদি হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার রাতে আলম শেখ নামে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের মিজানুর রহমান খোকন চৌধুরীর ছেলে সোহাগ চৌধুরী গত ২০২০ সালে তার গ্রামের নিজস্ব বাড়িতে অপরুপ কারুকার্য খচিত ‘চৌধুরী বাংলো’ কাম মিনি পার্ক স্থাপন করেন। নান্দনিক পার্কটি দেখার জন্য নড়াইল জেলাসহ আশপাশের জেলা থেকে ভ্রমন পিপাসু মানুষেরা এখানে আসতে শুরু করে। কিন্তু ওই এলাকার একটি কুচক্রিমহল পার্কটি নির্মাণের শুরু থেকেই বিভিন্ন ভাবে ষড়যন্ত্রসহ নানা অন্যায়-অত্যাচার করে আসছিল। এর জের ধরে গত ৬ জানুয়ারী গভীর রাতে কে বা কারা পার্কের প্রবেশদ্বারের দুটি মূল্যবান সিংহ মুর্তি ভাংচুর করে। এঘটনায় পার্কের মালিক খোকন চৌধুরী বাদি হয়ে গত ১১ জানুয়ারী অজ্ঞাত দুর্বৃত্তদের আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৩, তাং ১১-০১-২০২২ ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো: রাজিব হোসেন গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে আলম শেখ (২৮) নামে একজনকে আটক করে বুধবার(১৯ জানুয়ারী) সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছেন। আটক আলম শেখ উলা গ্রামের মৃত লোকমান শেখের ছেলে। এ ব্যাপারে এসআই রাজিব হোসেন বলেন, পার্কের প্রবেশদ্বারের সিংহ মুর্তি ভাংচুরের সাথে জড়িত সন্দেহে আলম শেখকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
(আরএম/এএস/জানুয়ারি ১৯, ২০২২)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








