লোহাগড়ায় টাকা না দেওয়ায় টিকা থেকে বঞ্চিত শতাধিক শিক্ষার্থী!
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শতাধিক শিক্ষার্থীকে করোনার টিকা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে অবস্থিত শিক্ষার্থীদের জন্য টিকাদান কেন্দ্রের দায়িত্বরত প্রধান শিক্ষক হাসানুজ্জামান ও সহকারী শিক্ষক শহীদুল ইসলামের দাবীকৃত টাকা না দেওয়ায় কলেজের শতাধিক শিক্ষার্থীদের টিকা না দিয়ে ফেরত দেওয়ার অভিযোগ করেছেন কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়কে টিকা প্রদানকারী কেন্দ্র হিসাবে নির্বাচন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওই কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। প্রথম দিন গত ১৫ জানুয়ারী ওই কেন্দ্রে টিকা গ্রহনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা গেলে আপ্যায়ন ও এসি খরচ বাবদ প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠনের কাছে ৫ হাজার টাকা দাবী করেন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান ও সহকারী শিক্ষক শহীদুল ইসলাম। তাদের দাবীকৃত টাকা কিছ ুকিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করে টিকা নেয়।
কিন্তু লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ প্রথম দিন ওই টাকা না দেওয়ায়ার কারণে বৃহস্পতিবার সকালে প্রধান শিক্ষক হাসানুজ্জামান ও সহকারী শিক্ষক শহীদুল ইসলাম অধ্যক্ষ ফারুক আহমদকে ফোন করে ওই টাকা প্রদানের কথা বলেন। টাকা না দিলে বাদ পড়া শিক্ষার্থীদের আজ করোনার টিকা দেওয়া হবে না বলেও জানিয়ে দেয়। পরে অধ্যক্ষ উক্ত ৫ হাজার টাকা দিতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (২০জানুয়ারী) লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের বাদ পড়া প্রায় শতাধিক শিক্ষার্থীদের টিকা না দিয়ে কেন্দ্র থেকে ফেরত পাঠানো হয় ।
এ ব্যাপারে লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ বৃহস্পতিবার দুপুরে তার অফিস কক্ষে সাংবাদিকদেরকে অভিযোগ করে বলেন, টাকা না দেওয়ার কারনে শিক্ষার্থীদের টিকা না দিয়ে ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করেছি।
লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান টাকার বিষয়টি স্বীকার করে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মৌখিক নির্দেশক্রমে টিকাদান কর্মীদের আপ্যায়ন ও এয়ার কন্ডিশন ক্রয় ব্যবদ টাকা গ্রহন করা হয়েছে। তবে টাকা না দেওয়ায় শিক্ষার্থীদের ফেরত পাঠানোর বিষয়টি সঠিক নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া বলেন আমি কাউকে টাকা নেওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করি নাই। তবে টিকাদানের ক্ষেত্রে বিদ্যালয়ে একটা খরচের বিষয় রয়েছে বলে স্বীকার করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ শাহাবুর রহমান জানান, করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে এসি রুমের প্রয়োজন হয়। এসি ব্যাবস্থা থাকায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা অফিসের চাহিদা মোতাবেক শিক্ষার্থীদের জন্য টিকাদান কেন্দ্র করা হয়েছে। তবে করোনা টিকার জন্য কোন টাকা নেওয়া হয় না।
(আরএম/এসপি/জানুয়ারি ২১, ২০২২)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








