E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় করোনা প্রতিরোধে মাঠে নেমেছেন ইউএনও

২০২২ জানুয়ারি ২২ ১৭:৫৩:১৩
সালথায় করোনা প্রতিরোধে মাঠে নেমেছেন ইউএনও

আবু নাসের হুসাইন, সালথা : করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ ২১ জানুয়ারি, ২০২২ জনসাধারণের চলাচলে নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছেন। 

বিধি-নিষেধ কার্যকর করতে মাঠে নেমেছেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার। শনিবার সালথা সদর বাজার ও বালিয়া গট্টি বাজার সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসচেতনতাসহ মাস্ক বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার গণমাধ্যমকে বলেন, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত সকল স্কুল, কলেজ, ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় এর অনুষ্ঠানে ১০০ এর বেশি জনসমাবেশ করা যাবে না। যারা জনসমাবেশে অংশ নেবে তাদের প্রত্যেকের নিকট টিকা সনদ থাকতে হবে।

সরকারি, বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহে কর্মচারী ও কর্মকর্তাদের টীকা সনদ গ্রহণ করতে হবে।

বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ সর্বসাধারণের চলাচলের স্থানগুলোতে মাস্ক পরিধান করতে হবে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা ও বিধি-নিষেধ দেশের সকল সরকারি কর্মচারি ও নাগরিকের জন্য পালন করা অবশ্য কর্তব্য।

(এন/এসপি/জানুয়ারি ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test