লোহাগড়ায় সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
লোহাগড়া (নড়াইল ) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ১২নং কাশিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শালবরাত গ্রামের মৃত তোজাম শেখের ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম হাবীব ও তার দু ছেলে নাসির ও শাহিনসহ সহযোগিদের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধর ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় শালবরাত গ্রামবাসীদের আয়োজনে কদমতলা এলাকায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আইয়ুব হোসেন, নুর ইসলাম, পান্নু মোল্যাসহ প্রমুখ।
মানববন্ধন শেষে গ্রামবাসীদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইয়ুব হোসেন। তিনি বলেন, আনোয়ারুল ইসলাম হাবীব মহান শিক্ষকতা পেশার আড়ালে সন্ত্রাসকে লালন-পালন করে আসছে। গত ১০ জানুয়ারী অভিযুক্ত হাবীব তার দু ছেলে নাসির ও শাহিন রামদা, ছ্যান দা ও লোহার রড দিয়ে যশোর-কালনা সড়কের এড়েন্দা বাসস্ট্যান্ডে শালবরাত গ্রামের তবিবর রহমান শেখের ছেলে দরিদ্র ইজিবাইক চালক আলিম শেখকে(৩১) কুপিয়ে মারাত্বক জখম করে। এ ঘটনায় আলিমের পিতা বাদী হয়ে গত ১৪ জানুয়ারী লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। যার নং-০৭। মামলা দায়ের হলেও পুলিশ অভিযুক্ত হাবীবসহ তার ছেলে ও সহযোগিদের আজও গ্রেফতার করে নাই।
তিনি আরও বলেন, অভিযুক্ত হাবীব শালবরাত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩২ বছর ধরে শিক্ষকতা করছেন, যা সরকারী নীতিমালার পরিপন্থী। এ ছাড়াও তিনি উক্ত গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার নামে কৌশলে মাদ্রাসাসহ বিভিন্ন ব্যক্তির প্রায় ৫০ শতক জমি নিজ দলীয় লোকদের নামে কবলা দলিল করে নিয়েছেন। সংবাদ সম্মেলন থেকে অভিযুক্ত হাবীবসহ তার সহযোগিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
(আরএম/এএস/জানুয়ারি ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








