E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু

২০২২ জানুয়ারি ২৩ ১৬:৪৭:০৩
আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিজাম উদ্দিন সাচ্চু (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার সান্তাহার বিপি স্কুল মাঠে বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত নিজাম উদ্দিন সাচ্চু উপজেলার সান্তাহার নামা পোঁওতা এলাকার বাসিন্দা ও সান্তাহার পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

এ বিষয়ে নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সান্তাহার শহরের দিকে যাচ্ছিলেন নিজাম উদ্দিন সাচ্চু। ওয়ার্কশপ মসজিদ মোড়ে এলাকায় পৌছাতে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হোন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পপুলার হাসপাতালে ভর্তি করান। তিনদিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টায় তিনি মারা যান।

নিজাম উদ্দিন সাচ্চুর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সাধারন সম্পাদক এ্যাড. শেখ কুদরত ই এলাহী কাজল, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারীসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা।

(এস/এসপি/জানুয়ারি ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test