E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু 

২০২২ জানুয়ারি ২৪ ১৭:৩৪:০১
মধুখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু 

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় ফরিদপুরের মধুখালীতে গাছ থেকে পরে বুলবুল মোল্যা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রামদিয়া গ্রামের মৃত ইদ্রিস মোল্যার ছেলে।

এলাকাবাসী জানায়, বুলবুল সোমবার সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় পার্শ্ববতী বামুন্দি গ্রামে আলী আকবার শেখের বাড়িতে মেহগনী গাছ কাটতে গিয়ে, অসাবধানতাবশত গাছ থেকে টিউবওয়েলের পাইপ এর উপর পরে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরন করেন। সে দুই সন্তানের জনক।

(এম/এসপি/জানুয়ারি ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test