আড়াইহাজারে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহতের ঘটনায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা!
এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুনায়েদ (১৩) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে স্থানীয় ৯৬নং ইলমদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার রুল নং ৩৮। তবে মামলায় তার বয়স উল্লেখ করা হয়েছে ২৬ বছর। জন্ম সনদের তার জন্ম তারিখ উল্লেখ রয়েছে ১৫-১০-২০০৯ইং। সে স্থানীয় হাইজাদী ইউনিয়নের ইলমদী এলাকার মৃত ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে। এঘটনায় সাজানো মামলা দাবি করে মামলা থেকে দ্রুত সময়ের মধ্যে জুনায়েদসহ অন্যান্য আসামিদের অব্যাহতির দাবি জানিয়ে শিক্ষার্থীর মা সুমী আক্তার ও তার চাচা কাইয়ুমের নেতৃত্বে এলাকাবাসী গতকাল মানবন্ধন করেছেন।
নারায়ণগঞ্জ বিজ্ঞ আমলী আদালত “গ” অঞ্চল পিটিশন মামলা নং-৩৩/২০২২ইং। মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারী সকাল ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বস্তুল এলাকার হাবিবুর রহমান হবুর ছেলে নিহত জহিরুল হক ওরফে জেসন একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মফিজুল হোসেন ও আড়াইহাজার উপজেলার সেন্দী মাধবদী এলাকার মোসলেমের ছেলে নিহত নবী তাদের লেগুনা গাড়ীতে করে শ্রমিক আনা-নেওয়া করতেন। ঘটনার দিন ইলমদী বাজারে গেলে মামলার ১নং আসামী স্থানীয় আপরদী এলাকার সমুর ছেলে মফিজউদ্দিন কৌশলে নিহত তিন ব্যক্তিকে ডেকে নিয়ে দুইটি লেগুনায় তুলে মামলার পাঁচ আসামি মিলে হাতুড়ীসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাদের ইলমদী বাগ নামক এলাকায় রাস্তার পাশে ফেলে ডাকাত বলে চিকিৎকার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকবাহী গাড়ী থেকে ডাক-চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন তিন ডাকাতকে গণপিটুনি দেয়। পরে তারা তিনজনই মারা যায়। এই ঘটনায় আড়াইহাজার থানায় নিহত তিন ব্যক্তিসহ অজ্ঞাত আরো ১৪-১৫ জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ করে একটি মামলা করেছেন ওইরাতে ডাকাতের হামলার শিকার গাড়ীর চালক হানিফ নামে এক ব্যক্তি। তিনি মামলায় উল্লেখ করেন, ওই রাতে ডাকাত দলের সদস্যরা শ্রমিকবাহী মিনিবাসের ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে ৯ নারী-পুরুষ শ্রমিকের কাছ থেকে নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে। খবর পেয়ে এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে হত্যা করে।
আড়াইহাজার থানায় মামলা নং-১৭(০১)২২ইং। অপরদিকে আড়াইহাজার থানার এসআই আব্দুর রহমান ঢালী বাদি হয়ে অজ্ঞাত ২০০-২৫০ জন গ্রামবাসীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। যাহার নং-১৮(০১)২২ইং। পিটিশন মামলার বিবাদী কাইয়ুম বলেন, ২০২১ সালের ২৯ জুন তার ভাই চাল ব্যবসায়ী ইব্রাহিমকে ইলমদীর কান্দকাপাড়া এলাকার মোজাম্মেলের ছেলে এনামুলসহ আরও বেশ কয়েক জন মিলে হত্যা করে। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। যাহার নং-১(৭)২১ইং।
তিনি আরও বলেন, মামলাটি তুলে নিতে বিবাদীরা নানাভাবে আমাকে হুমকী-ধমকী দিয়ে আসছে। মামলাটি না তুলায় পরিকল্পিতভাবে একেঅপরের যোগসাজসে তিনি ও তার ১৩ বছর বয়সী পঞ্চম শ্রেণিতে পড়–য়া ভাতিজা জুনায়েদের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা করা হয়েছে।
এদিকে জুনায়েদের মা সুমী আক্তার বলেন, আমার স্বামী ইব্রাহিমকে সাত মাস আগে হত্যা করা হয়েছে। স্বামীর হত্যা মামলা থেকে রেহায় পেতে আসামিরা তাদের সঙ্গে মিলে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু জুনায়েদ ও আমার ভাসুর কাইযুমের নামে সাজানো হত্যা মামলা দিয়েছে।
তিনি আরও বলেন, ‘ওই রাতে তিন ব্যক্তিকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে কে বা কারা রাতে হত্যা করেছে তা আমরা জানি না। আমরা সকালে ঘুম থেকে উঠে ঘটনা শুনতে পারি। ঘটনারস্থলেও আমাদের পরিবারের কেউ যায়নি।’
এদিকে আদালতে মামলার খবরে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলার প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে ইলমদী মোড় বাজারে ভুক্তভোগী পরিবারের লোকজনসহ এলাকাবাসী মানববন্ধন করেছেন।
ঢাকা জজকোর্টের আইনজীবি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া (রাশেদ) বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কারোর ক্ষতির উদ্দেশ্যে কেউ যদি মিথ্যা মামলা করেন আদালতে অথবা থানায়। তার বিরুদ্ধে প্রচালিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
(এমও/এসপি/জানুয়ারি ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২১ সেপ্টেম্বর ২০২৬
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
-1.gif)








