প্রশ্নফাঁসে জড়িত রূপাকে বগুড়া জেলা আ. লীগ থেকে অব্যাহতি
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ঢাকায় নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত অভিযোগে গ্রেফতার মাহবুবা নাসরীন রূপাকে বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-রাজী জুয়েল রবিবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি এবং সোমবার (২৪ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগ হতে বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন। রূপা গ্রেফতার হওয়ার বিষয়টি বগুড়া শহর ও তার গ্রামের বাড়ি দুপচাঁচিয়া উপজেলায় প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-রাজী জুয়েল জানান, দুপচাঁচিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রূপা কখন কিভাবে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ পেয়েছেন; সে সম্পর্কে তারা অবগত নন। তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো জানান, প্রশ্নফাঁসে রূপার জড়িত থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার এই কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে সোমবার (২৪ জানুয়ারি, ২০২২) দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ হতে বহিষ্কারের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি অাকারে সংবাদ মাধ্যমে পাঠানো হবে বলে জানান।
জানা যায়, ইডেন কলেজ ছাত্রলীগ শাখার সাবেক যুগ্ম-আহ্বায়ক রূপা দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভুঁইপুর গ্রামের মৃত আতাউর রহমানের কন্যা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড়। তার প্রয়াত বাবা আতাউর রহমান ঢাকায় একটি বেসরকারি অফিসে নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। গ্রামে প্রাথমিক শিক্ষা শেষে রূপা ঢাকায় বাবার কাছে থেকে লেখাপড়া করেন। ২০১৯ সালের মার্চে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর এলাকায় তার পরিচিতি প্রকাশ পায়। ইডেন কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক পরিচয়ে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের আশীর্বাদ নিয়ে নির্বাচনের মাঠে অবতীর্ণ হন এবং জয়ী হন। তিনি মহিলা ভাই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যেই তার বাবাকে হারান। নির্বাচনে জয়ী হয়ে শপথ গ্রহণের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আশীর্বাদে উপজেলা পরিষদের প্রথম সভাতেই তিনি প্যানেল চেয়ারম্যান-০১ নির্বাচিত হন। তিনি ভুঁইপুর গ্রামে বসবাস না করে গোবিন্দপুরের পালিমহেশপুর গ্রামে বড় বাবা (চাচা) দেলোয়ার হোসেনের বাড়িতে থাকতেন। বড় বাবার বাড়িতে অবস্থান করেই তিনি আপন ভাই রকিবুল হাসান রকিকে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে নিজের ছবি দেখিয়ে তিনি এলাকায় প্রভাব খাটাতেন। তার হস্তক্ষেপে হাইব্রিড নেতাদের নিয়ে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। তবে রূপার বড় বাবা (চাচা) সাবেক ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে জানান, ৯ম ও ১০ম শ্রেণিতে পড়ার সময় ঢাকার জিরানী বাজার এলাকায় একজনের সঙ্গে রূপার বিয়ে হয়েছিল। বিয়ের দেড় বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়। তার বাবা-মা নেই। ছোট বোন শিউলী স্বামীর বাড়িতে এবং ছোট ভাই রকি ঢাকায় লেখাপড়ার কারণে মাঝে মধ্যে রূপার বাসায় অবস্থান করতো। তার বিষয়ে খারাপ কিছু শুনিনি।
দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান জানান, রূপা দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য নন। তিনি কীভাবে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হলেন তা জানা নেই। অপরাধ যেই করুক, দল কোনো দায়িত্ব নেবে না।
(এআর/এসপি/জানুয়ারি ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
০৩ মার্চ ২০২৬
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








