বগুড়ায় ছাত্রদলের প্রতীকী অনশনে ধাওয়া পাল্টা ধাওয়া
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বগুড়া জেলা ছাত্রদলের অনশন কর্মসূচি চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ খোকন পার্কে জেলা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায়বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হল গুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুযায়ী বগুড়া জেলা ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল নয়টা থেকে শহীদ খোকন পার্কে শহীদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খোকন পার্কে শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি চলছিল। দুপুর সোয়া ১টার দিকে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পার্কে ঢুকে অতর্কিতে ধাওয়া করে। ওই সময় আমাদের ছেলেরা সেটি প্রতিহত করে।
তিনি আরো বলেন, আমরা তো শান্তিপূর্ণভাবে অনশন করছিলাম। ওরা অতর্কিতে কেন ধাওয়া করতে এলো। পরে আমরা আমাদের দলীয় কার্যালয়ে চলে এসেছি।
ধাওয়া পাল্টা ধাওয়া প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, দুপুরে আমাদের কয়েকজন নেতাকর্মী খোকন পার্কের এক পাশে চা পান করছিলেন। এমন সময় তাদের ওপর অর্তকিতে হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি আরও বলেন, আমরা সেসময় সাতমাথায় ছিলাম। ঘটনা শোনার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি ছাত্রদলের নেতাকর্মীরাই আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে। এ সময় ছাত্রদলের সিনিয়র এক নেতা কোমরে রাখা অস্ত্র দেখিয়ে ভয় দেখান। এরপর হামলার শিকার ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের প্রতিহত করতে এগিয়ে বিএনপি অফিসের দিকে যেতে চাইলে তাদের নিবৃত্ত করে ফিরিয়ে আনা হয়। করোনার ওমিক্রনের সংক্রমণকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে শহীদ খোকন পার্কের মতো পাবলিক প্লেসে মাইক লাগিয়ে উষ্কানিমূলক বক্তব্য প্রদান ও কর্মসূচি পালন আইনত অন্যায়। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা হয়। পরে পরিস্থিতি শান্ত করা হয়।
জানা যায়, ছাত্রদল কর্তৃক ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করলে পুলিশ এসে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবকে আটক করে। ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শহরের নবাববাড়ি সড়কে বিএনপি অফিসে হামলা চালানোর চেষ্টা করলে যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের নিবৃত্ত করে সরিয়ে নিয়ে যায়। এসময় পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
(এআর/এসপি/জানুয়ারি ২৫, ২০২২)
পাঠকের মতামত:
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
০৩ মার্চ ২০২৬
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








