মৌলভীবাজার শহরে এক হাজার মানুষের মধ্যে বিএনপির শীতবস্ত্র বিতরণ
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : গত কয়েকদিন যাবত মৌলভীবাজারে শীতের তীব্রতা বেড়েই চলেছে। এতে দুর্ভোগে পড়া নিম্ন আয়ের গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার পৌর বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মৌলভীবাজার শহরের পৌর এলাকার ৯টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও শীতে উষ্ণতা ছড়াতে একহাজার কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমদ রহমান এর তত্ত্বাবধানে বুধবার (২৬ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র ও কম্বল বিতরণ শুরু হয়।
এদিন দুপুরে শহরের ৮ নং ওয়ার্ডের গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন। পরবর্তীতে একই দিনে শহরের ৩নং ওয়ার্ডের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ওয়াপদা এলাকার স্টেডিয়াম মাঠে চলে কম্বল বিতরণ। সাথে করোনা সংক্রমণ রোধে মাস্কও বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, আগামী দু'দিনের মধ্যে শহরের অন্যান্য ওয়ার্ড গুলোতে সম্পন্ন হবে শীতবস্ত্র ও কম্বল বিতরণের কাজ।
বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র ও কম্বল বিতরণ উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি) মিজান।
পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান এর সঞ্চালনায় ও আহ্বায়ক মুজিবুর রহমান মজনু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, জেলা বিএনপির সিনিয়র নেতা মোশারফ হোসেন বাদশা, সহ-সভাপতি আয়াছ আহমেদ, সহ-সভাপতি এম এ রশিদ,সহ- সভাপতি ইয়াওর আহমেদ, জেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুল হক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব ইজদানী ইমরান, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বায়েছ, সেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসময় ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আসা শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন বিএনপি নেতারা।
(একে/এসপি/জানুয়ারি ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
-1.gif)








