চটগ্রামে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
জে.জাহেদ, চট্টগ্রাম : অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানে ৮০ দিনের কর্মসৃজন প্রকল্পে’ কাজ না করে ৪১ জন শ্রমিকের নামে ব্যাংক হিসেব খুলে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জানে আলমসহ ৫ ব্যক্তি ৬ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়ের করা হয়েছে।
গত বুধবার দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর মামলা নং-০১। দণ্ডবিধি ৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক আতিকুল ইসলাম।
মামলার আসামিরা হলেন-দাঁতমারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জানে আলম, তৎকালীন ট্যাগ অফিসার ইজিপিপি প্রকল্প প্রনবেশ মহাজন, ফটিকছড়ির কৃষি ব্যাংকের হেয়াকো শাখার সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আজিজুল হক, একই ব্যাংকের সাবেক কর্মকর্তা সুজিত কুমার নাথ ও ক্যাশিয়ার আবুল কাশেম।
৮০ দিনের কর্মসৃজন প্রকল্পে ভুয়া শ্রমিক দেখিয়ে, ভুয়া মাষ্টাররোল তৈরি করে, শ্রমিকদের নামে ভুয়া হিসাব খুলে অর্থ আত্মসাৎ করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। কাগজে কলমে যাদের শ্রমিক বলে উপস্থাপন করেছেন তারা কেউই শ্রমিক নয় এবং সকলেই স্বাবলম্বী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের গত ২০১৫-২০১৬ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মোট ৮০ দিনের কর্মসৃজন প্রকল্পের দৈনিক ২০০ টাকা মজুরি হারে ৪১ জন শ্রমিকের ৬ লাখ ৫৬ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেছেন।
এজন্য তারা প্রকল্পে ভুয়া শ্রমিক দেখিয়ে, প্রকল্পের ভুয়া মাষ্টাররোল তৈরি করে, শ্রমিকদের নামে ভুয়া হিসাব খুলে নীতিমালা ভঙ্গ করে, জব কার্ডের অনুমোদনকারী হয়ে প্রকল্পের ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে শ্রমিকদের নামে অর্থ উত্তোলন করে শ্রমিকদের টাকা প্রদান না করে নিজেরাই আত্মসাৎ করেছেন।
এছাড়াও ২০১১ সাল থেকে ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত গত ৭ বছরে ৪ বার কর্মসৃজনের বরাদ্দ ও রাস্তাঘাট সংস্কারের অর্থসহ ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা বরাদ্দে জালিয়াতি করে লুটপাট করেছেন।
দুদক চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক আতিকুল ইসলাম বলেন, ২০২০ সালে দুদক তদন্ত করে ৪১ জন শ্রমিকের অর্থ আত্মসাতের দালিলিক প্রমাণ পাওয়ায় চেয়ারম্যানসহ বাকিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে দুদক কমিশনের প্রতিবেদন জমা দেন। ফলে, গত বুধবার সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানও অন্যান্য আসামিদের মামলাটি দায়ের করা হয়।
(জেজে/এএস/জানুয়ারি ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








