চট্টগ্রামে বইমেলা ১৭ ফেব্রুয়ারি থেকে
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনা মহামারির কারণে গতবছর প্রস্তুতি থাকা সত্ত্বেও অমর একুশে বইমেলা শুরু করতে পারিনি। চসিকের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন করে আগামী ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে বইমেলা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সিদ্ধান্তের আলোকে বইমেলা আয়োজনের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
(২৭ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে সম্মেলন কক্ষে ‘অমর একুশে বইমেলা ২০২২’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সৃজনশীল প্রকশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহআলম নিপু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, অভিক ওসমান, দেওয়ান মাকসুদ আহমেদ, জামাল উদ্দিন, ওমর কায়সার, রিয়াজ হায়দার চৌধুরী, শুকলাল দাশ, দিপেন চৌধুরী, মুহাম্মদ শামছুল হক, দীপক কুমার দত্ত, আ ফ ম মোদাচ্ছের আলী, রেহেনা চৌধুরী, মিজানুর রহমান শামীম, মো. নুরুল আবছার, গোফরান উদ্দিন টিটু, রূপম মুৎসুদ্দি, কবি আইয়ুব সৈয়দ, মো. ইকবাল হোসেন, নজরুল ইসলাম মোস্তাফিজ, স.ম জিয়াউর রহমান, প্রণব চৌধুরী, জয়নুদ্দিন আহমেদ জয়, ভাষ্কর ডি.কে দাশ মামুন, সমীরণ পাল।
মেয়র আরো বলেন, বইমেলা হলো বইকে উপলক্ষ করে লেখক ও পাঠকের মিলনমেলা। গ্রন্থমেলা নিয়ে গ্রন্থপ্রেমী মানুষের মধ্যে আগ্রহ রয়েছে।
এছাড়া করোনা অতিমারির কারণে মানুষ বাসায় বন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। তারা সুযোগ পেলেই বাইরে আসছে সুতরাং বইমেলা শুরু হলে জনসাধারণের প্রাণের স্পন্দন ও পদচারণায় মুখর হয়ে উঠবে বইমেলা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস না করে তাদের প্রকাশিত বইমেলায় যাতে স্থান না পায় সেব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, চট্টগ্রাম সবসময় নানাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। অনেক গৌরব-গাঁথায় সমৃদ্ধ চট্টগ্রামের ইতিহাস। এই ইতিহাসকে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতে বইমেলায় ক্রেতা ও পাঠকরা আসতে পারেন সে প্রস্তুতি গ্রহণ করেছে চসিক। উল্লেখ্য গতবছর বইমেলায় ১৩৮টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করেছিলো তারা এবারও বইমেলায় অংশ নিবেন বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন।
(জেজে/এএস/জানুয়ারি ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- ঠাকুরগাঁওয়ে আলুর বাজারে ধস, খরচ না ওঠায় বিপাকে কৃষক
- মাদক সেবনের দায়ে রাজবাড়ীতে তিনজনের কারাদণ্ড
- ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানা
- যোগদান করেই উন্নয়নের রোডম্যাপ দিলেন স্বাস্থ্য কর্মকর্তা
- বার কাউন্সিলের রিভিউতে উত্তীর্ণ ১৯১৪ জনের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করুন
- গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
- উত্তরবঙ্গের কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী
- ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর!
- বিশ্ব শান্তিতে বারুদের গন্ধ : বাংলাদেশের অর্থনীতিতে মহাবিপর্যয় আসন্ন
- সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে
- কাপাসিয়ার সংসদ সদস্য আইউবি কৃষকদের সাথে মতবিনিময়
- ‘আকাশকুসুম কল্পনা নয়, দলের উন্নতিই লক্ষ্য বাটলারের’
- নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী
- লৌহজংয়ে গণ পিটুনিতে দুই চোর নিহত
- সালথা-নগরকান্দায় ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ
- ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’
- আয়কর রিটার্ন দাখিল ছাড়াল ৪০ লাখ
- ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
- আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
- গোপালগঞ্জে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস মাটি চাপা, ব্যবসায়ীকে জরিমানা
- জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদের মামলার রায় ৯ এপ্রিল
- ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫
- ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
০৫ মার্চ ২০২৬
- মাদক সেবনের দায়ে রাজবাড়ীতে তিনজনের কারাদণ্ড
- ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানা
- যোগদান করেই উন্নয়নের রোডম্যাপ দিলেন স্বাস্থ্য কর্মকর্তা
- গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
- উত্তরবঙ্গের কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী
- কাপাসিয়ার সংসদ সদস্য আইউবি কৃষকদের সাথে মতবিনিময়
- লৌহজংয়ে গণ পিটুনিতে দুই চোর নিহত
- সালথা-নগরকান্দায় ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ
- গোপালগঞ্জে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস মাটি চাপা, ব্যবসায়ীকে জরিমানা
-1.gif)








