আওয়ামী মোটর চালক লীগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : একতা-শান্তি প্রগতি-সেবা স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের আন্দোলন সংগ্রাম ও অর্জনের গৌরবময় ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সূর্য উদয় ক্ষণে দলটির কেন্দ্রীয় (অস্থায়ী) কার্যালয় সহ দেশব্যাপী আওয়ামী মোটর চালক লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
শুক্রবার সকাল ১০টায় ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী মোটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি হাজী মোহাম্মদ আলী হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোঃ ইকরাম হোসেন লালন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সহ বিভিন্ন জেলা ও থানা পর্যায়ের কমিটির হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মাান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফাতেহাপাঠ ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, গণতন্ত্র পুনরুদ্ধারে পুলিশের গুলিতে নিহত শহীদ নূর হোসেন সহ গণতন্ত্র রক্ষায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী মোটর চালক লীগসহ সকল নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, হাজী মোঃ আলী হোসেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিকালে মিরপুর মাজার রোডে আওয়ামী মোটর চালক লীগের কেন্দ্রীয় (অস্থায়ী) কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ করা হয়।
এসময় সভাপতি হাজী মোঃ আলী হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে বিতর্কিত করতে স্বাধীনতার পরাজিত গোষ্ঠী এখনো দেশ-বিদেশে বসে আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে ষড়যন্ত্র করছে। স্বাধীনতার অপরাজিতা গোষ্ঠী যতই ষড়যন্ত্র করুক না কেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের কাজ ব্যাহত করতে পারবে না।
আওয়ামী মটর চালক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মামুনের সার্বিক তত্ত্বাবধানে শ্রদ্ধা নিবেদনে এসময় বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী মোটর চালক লীগের সকল থানা ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/জানুয়ারি ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২১ সেপ্টেম্বর ২০২৬
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
-1.gif)








