E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেফা স্পোর্টিং ক্লাব শর্ট পিচ ক্রিকেট

পরবর্তী রাউন্ডে উন্নীত ওয়ারলেস পাড়া ওয়ারিয়র ও একে কেসি

২০২২ জানুয়ারি ২৯ ২১:৩৪:০৪
পরবর্তী রাউন্ডে উন্নীত ওয়ারলেস পাড়া ওয়ারিয়র ও একে কেসি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : শেফা স্পোর্টিং ক্লাব সটপিস ক্রিকেট টুর্নামেন্ট এ শনিবারের দুটি খেলায় জয়লাভ করেছে ওয়ারলেস পাড়া ওয়ারিয়র ও একে কেসি।

শহরের মহিম স্কুলের মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ওয়ারলেস পাড়া ওয়ারিয়র দল ১ উইকেটে হাজরাতলা একাদশকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় একে কে সি দল প্রতিপক্ষ হাজরাতলা জুনিয়র ক্লাব কে ৪৮ রানে পরাজিত করে।

উভয় দলের পক্ষে অর্ক এবং সেন্টু ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। গুরুত্বপূর্ণ এ খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মিলন, মোঃ ফাহাদ। প্রতিযোগিতায় রবিবার একই মাঠে লিটিল স্টার জুনিয়র দল খেলবে ফ্রেন্ডস ফাইটারের বিপক্ষে। অন্যদিকে মোল্লাবাড়ি স্টার্স দল খেলবে ডি এ এম সি ইউনাইটেড ক্লাবের।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test