ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান ও সচিবকে ইউএনও'র শোকজ!
গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একজন চেয়ারম্যান ও ইউপি সচিবের মদ পানের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হওয়ায় এ নিয়ে স্থানীয় জনমনে আলোচনার ঝড় বইছে। ইতিমধ্যে বিষয়টি প্রশাসনের নজরে আসায় ওই ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে ওই দু'জনকে কারণ দর্শাও নোটিশ (শোকজ) পাঠিয়েছে প্রশাসন। চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতেও নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার এলাকায় সরজমিনে গিয়ে স্থানীয় বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়া গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ইতিমধ্যে গত ১১ জানুয়ারি তিনি শপথও নেন।
এলাকার লোকজন জানান, নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লাল মিয়াকে সম্প্রতি পাশ্ববর্তী সলিমগঞ্জ ইউনিয়নের ইউপি সচিব জগলুল আহমেদের সঙ্গে বসে মদ পান করার একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। পরে বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে তোলপাড় সৃষ্টি হলে, ঘটনাটি উপজেলা প্রশাসনেরও নজরে আসে।
এ অবস্থায় নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক ওই দু'জনকে গত ২৫ জানুয়ারি লিখিতভাবে শোকজ পাঠান। শোকজের ওই চিঠিতে আলোচিত ওই মদ পানের দৃশ্যের ভিডিওটি প্রশাসনের কাছে সংরক্ষিত আছে উল্লেখ করে 'কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে না' তা তিন কর্মদিবসের মধ্যে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে গতকাল শনিবার ইউএনও'র মুঠোফোন বারবার কল দিয়ে তাঁর ফোনটি ব্যস্ত পাওয়া যায়। পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইনের সঙ্গে কথা বললে, তিন দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিক ৭১ নিউজকে বলেন,''আগামি ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউপি নির্বাচন নিয়ে ইউএনও স্যার ব্যস্ত আছেন।' তবে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে এসি ল্যান্ড বলেন,'ওই মদ পানের ঘটনায় ইউএনও স্যার দুজনকে ইতিমধ্যেই কারণ দর্শাও নোটিশ দিয়ে তিন কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে নির্দেশ দিয়েছেন।'
এদিকে এ বিষয়ে বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়া গতকাল রাতে দৈনিক বাংলা ৭১ কে মুঠোফোনে বলেন,'এইডা আমার বিরুদ্ধে একটা সম্পূর্ণ পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। শোকজের জবাব দিয়েছি এবং ইনশাল্লাহ সবার দোয়ায় এইডা শেষ হইয়া গেছে।"
(জিডিএ/এএস/জানুয়ারি ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








