সোনারগাঁয়ে নদীর উপর অবৈধ ড্রেজারের পাইপ, নৌযান চলাচল বন্ধ
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদীর উপর দিয়ে ড্রেজারের পাইপ টেনে নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সোনারগাঁ পৌরসভার সাথে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর ও জিয়া নগর এলাকার সংযোগ সেতু সংলগ্ন মারিখালি নদীতে ড্রেজারের পাইপ টেনে নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় কিছু ব্যক্তি। ইতোপূর্বে বন্ধ করে দেওয়া নৌপথে যাতে নির্বিঘ্নে নৌযান চলাচল করতে পারে সেজন্য স্থানীয় এক ব্যক্তি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, পৌরসভার শাহাপুর ও পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর,জিয়া নগর স্থান দিয়ে মেঘনা নদী থেকে ব্রহ্মপুত্র নদে বয়ে যাওয়া মারিখালি নদীর উপর দিয়ে এপার ওপার ড্রেজারের পাইপ টেনে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় ছগির, নূর হোসেন ও তপনসহ কতিপয় ব্যক্তিরা। ফলে এই নৌপথে যাতায়াতরত সকল প্রকার পণ্যবাহী ট্রলার, বালুবাহী বাল্কহেডসহ সকল প্রকার নৌযান বন্ধ রয়েছে। স্থানীয় লোকজন ট্রলারে করে ইট, পাথর কোনো ধরনের মালামাল পরিবহন করতে পারছে না। এছাড়া অপরিকল্পিতভাবে এই পাইপ রাস্তায় বসানোর ফলে উক্ত সেতুতে উঠার সময় বিভিন্ন সময় পরিবহন উল্টে ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। এলাকাবাসী উক্ত ড্রেজারের পাইপটি অন্যত্র সরিয়ে নৌযান চলাচলে নৌপথ সচল করা ও ব্রিজে উঠার রাস্তায় বসানো ড্রেজারের পাইপ সরাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। সহকারী কমিশনার (ভূমি) কে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
(এসএএইচবি/এএস/জানুয়ারি ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২১ সেপ্টেম্বর ২০২৬
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
-1.gif)








