ভোক্তার সাথে এ কেমন প্রতারণা?
প্রতারণার নতুন ফাঁদ প্যাকেটজাত খাদ্য পণ্যের ওজন কম!
মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : প্রতারণার বিভিন্ন নতুন কলাকৌশলের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে জনগণের সাথে। এর মধ্যে অন্যতম হলো প্যাকেট জাত খাদ্য। যা কখনো ভোক্তা বা ব্যবহারকারি ওজন করে ক্রয় করেনা। তারই ফায়দা হাসিল করছে কিছু অসাধু খাদ্য উৎপাদন ও সরবরাহকারি কোম্পানি গুলো। মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো খাদ্য অধিকার। এই মৌলিক অধিকারকে নিয়ে কিছু অসাধু ব্যবসায়ি লুফে নিচ্ছে ভোক্তার ভোগ্য অধিকার। এমনি এক খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান হলো শামাম এগ্যো ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটির উৎপাদিত পেকেট জাত খাদ্যপণ্যের জ্বাল চানাচুর পণ্যটির ওজন পরিমানে কম দিয়ে ভোক্তাদের সাথে করছে প্রতারণা। ভোক্তা যেন নিরুপায়। এ যেন দেখার কেউই নেই বলছে সাধারণ ভোক্তা।
নারায়ণগঞ্জের বন্দর এলাকার সর্বত্র এই খাদ্য প্রতিষ্ঠানটির জ্বাল চানাচুর সহ ১২ থেকে ১৫ ধরনের প্যাকেট জাত খাদ্যপণ্য পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে এদের বিস্তার। শামাম এগ্যো ফুডস লিমিটেডের জ্বাল চানাচুর পণ্যের প্যাকেটে লেখা ২০(বিশ) গ্রাম কিন্তু ওজন করে দেখা যায় ১৫(পনেরো) গ্রাম।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সনের ২৬ নং এর (৪৬) এ বলা হয়েছে কোন ব্যক্তি কোন পণ্য সরবরাহ বা বিক্রয়ের সময় ভোক্তাকে প্রতিশ্রুত ওজন অপেক্ষা কম ওজনে উক্ত পণ্য বিক্রয় বা সরবরাহ করিলে তিনি অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনাধিক পঞ্চাশ (৫০) হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।
ভুক্তভোগী সোহেল রানা বলেন, আমি প্রায় সময়ই জ্বাল চানাচুর পণ্যটি ক্রয় করি। তেমনি একদিন দোকান থেকে এই পণ্যটি ক্রয় করার পর কৌতুহল বসত ওজন মাপার মেশিনের উপর রাখি। ঠিক তখনি আমার নজর পরে প্যাকেটের গায়ে লিখা বিশ (২০) গ্রাম কিন্তু মেশিনে দেখা যায় পনেরো (১৫) গ্রাম। তখনি আমি এই কোম্পানির আরো কয়েকটি চানাচুরের প্যাকেট ওজন করে দেখি সবকটিতে একই অবস্থা। এইভাবেই কি ভোক্তার সাথে প্রতারণা করা হবে? এমনি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভুক্তভোগী সোহেলের মনে। এবিষয়ে তিনি ভোক্তা অধিকার অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করেন।
শামাম এগ্রো ফুডস লিমিটেডের পণ্য পাওয়া যায় এমন কিছু দোকানের দোকানদার কে এই বিষয়ে জিজ্ঞেস করার পর তারা একই কথা জানান, আমরা তো ওজন করে ক্রয় করিনা। প্যাকেট গননা করেই ক্রয় করি। এবং কোম্পানির লোকেরা ও আমাদের প্যাকেট হিসেব করে দিয়ে যায়।
এবিষয়ে জানতে শামাম এগ্রো ফুডস লিমিটেডের সেলস ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান খানের মুঠোফোনে কয়েক বার কল করা হলেও তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে উক্ত কোম্পানির নারায়ণগঞ্জ জেলার দ্বায়িত্বে থাকা ডিএসএম মোঃ আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ২০ গ্রাম ছিলো আগে এখন ওজন কমানো হয়েছে। ৫ গ্রাম কমে আছে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কোন কারনে হয়তোবা মিস্টেক হয়েছে। তিনি আরো জানান, নারায়ণগঞ্জ জেলার বন্দর জোন সহ দেশের বিভিন্ন স্থানে তাদের কোম্পানির পণ্য হরদমে চলছে।
(এস/এসপি/জানুয়ারি ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২১ সেপ্টেম্বর ২০২৬
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
-1.gif)








