E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, ইউপি সদস্যসহ নিহত ৩

২০২২ জানুয়ারি ৩১ ১৫:৫৭:০৩
ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, ইউপি সদস্যসহ নিহত ৩

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের বসন্তপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ইউপি সদস্যসহ তিন জন নিহত হয়েছে। গতকাল রবিবার রাত ৮ টার দিকে রাজবাড়ী সদরের বসন্তপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাসিন্দা। (শিবরামপুর নিবাসী) আলিম মেম্বার, খলিলপুর নিবাসী মোঃ হিট্টু সরদার (সভাপতি খলিলপুর বাজার বনিক সমিতি) এবং আঃ জলিল মৌলভী এর পুত্র মাসুদ মৌলভী বসন্তপুর সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

(ডিসি/এসপি/জানুয়ারি ৩১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test