E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় দেশিয় অস্ত্র ঢাল-কাতরাসহ আটক ৩

২০২২ ফেব্রুয়ারি ০১ ১৩:১৪:৩৪
সালথায় দেশিয় অস্ত্র ঢাল-কাতরাসহ আটক ৩

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দেশিয় অস্ত্র ঢাল-কাতরাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান ও এএসপি সার্কেল মোঃ সুমিনুর রহমান এর দিক নির্দেশনায় এবং সালথা থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম তুগোলদিয়া গ্রামে অভিযান চালিয়ে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টায় তিনজনকে ১১ টি ঢাল ও ১৩টি কাতরা সহ আটক করে। আটককৃতরা হলেন, তুগোলদিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে হবি মোল্যা (৩৮), সাহাদত মোল্যার ছেলে রিপন মোল্যা (২০) ও আদেল মোল্যার ছেলে পলাশ মোল্যা (২৮)।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান বলেন, দেশিয় অস্ত্র ঢাল-কাতরা সহ আটককৃত ৩জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

(এএনএইচ/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test