E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আদমদীঘিতে গৃহবধূর আত্মহত্যা

২০২২ ফেব্রুয়ারি ০২ ১৮:১৬:৫৬
আদমদীঘিতে গৃহবধূর আত্মহত্যা

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে শাহানাজ বেগম (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত শাহানাজ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসাবাজ গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। বুধবার বেলা ১০ টায় ওই এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদের কর্মসূচি প্রকল্পের কর্মী হিসেবে কাজ করতেন শাহানাজ বেগম। তিনি এনজিওসহ একাধিক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে পারছিলেন না। এসব ঋণের বিপরীতে তাকে সাপ্তাহিক কিস্তি দিতে হতো। কিন্তু কয়েকদিন ধরে ঋণের কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। এ কারণে হতাশায় ভুগছিলেন শাহানাজ। এ অবস্থায় আজ সকাল ৮টার দিকে গোপনে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন শাহানাজ। পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর সকাল ১০ টার দিকে তিনি মারা যান।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test