হাট চালু হলে সীমান্ত এলাকার মানুষ উপকৃত হবে : বাণিজ্যমন্ত্রী
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যেগে দুই দেশের নো-ম্যান্স ল্যান্ডে কুরমাঘাট-কমলপুর সীমান্ত হাট চালু হলে সীমান্ত এলাকার মানুষজন উপকৃত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের সীমান্ত উপজেলা কমলগঞ্জে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দুই দেশের নো-ম্যান্স ল্যান্ডে কুরমাঘাট-কমলপুর সীমান্ত হাট নির্মানের ভিত্তি প্রস্থুর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন। এদিন দুপুর ১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তে বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি ও ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুই দেশের ২.৭২ একর ভুমিতে ৫ কোটি ৩০ লক্ষ ভারতীয় রুপী সীমান্ত হাট নিমার্ণে ব্যয় করা হবে বলে জানা গেছে।
এসময় বানিজ্য মন্ত্রী টিপু মুনশি আরও বলেন, আজকে আমরা ফাউন্ডেশন দিলাম। এই হাট চালু হলে সীমান্ত এলাকার মানুষ জন উপকৃত হবে। আমরা পাশাপাশি দুই দেশ। আমাদের দুই দেশের সম্পর্ক আগে থেকেই ভালো আছে। এই হাট চালু করার মাধ্যমে আরো কাছাকাছি হওয়ার চেষ্টায় আছি আমরা ।
এদিকে সীমান্ত হাট চালুর ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন,এই মহতি উদ্যোগের জন্য আমি দুই দেশের প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এমনিতেই দুই দেশের মধ্যে সুমধুর সম্পর্ক রয়েছে। হাট চালুর মাধ্যমে বানিজিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আর এই সেতু সৃষ্টির জন্য আজকের দিনে বাংলাদেশের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে স্মরণ করছি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাবেক চীফ হুইপ ও সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি , বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জজ, ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার দাসওয়াল, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুমানা ইয়াসমিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সীসহ বিজিবি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
(একে/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২২)
পাঠকের মতামত:
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
-1.gif)








