E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার

২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৩:০৭:৪৬
সোনারগাঁয়ে ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের আট দিন পর শুক্রবার ভোর ৪টায় পৌরসভার বাগ মহিষা ঋষিপাড়া এলাকার একটি ডোবা থেকে নিখোঁজ ফয়সালের (১৭) মরদেহ উদ্ধার করেছে র‌্যাব।

নিহত কিশোর লাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও পৌর এলাকা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িত অপূর্ব শীলকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। অপূর্ব বাগ মহিষা ঋষিপাড়া গ্রামের তপন শীলের ছেলে।

র‌্যাব-১১ সিইও লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন অপূর্ব। গত ২৬ জানুয়ারি রাত ৯টার দিকে পৌর এলাকার লাহাপাড়া গ্রামের মামার বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি ফয়সাল। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন ফয়সালের মামা মো. মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর র‌্যাব-১১ গোয়েন্দা দল নিখোঁজ ফয়সালের সন্ধানে নামেন এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপূর্ব শীলকে শনাক্ত করেন। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব সদস্যরা সোনারগাঁও পৌর এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করে।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে অপূর্ব জানায়, ফয়সালকে একটি নীল রঙের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ পার্শ্ববর্তী ডোবায় ফেলে রাখে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিখোঁজের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(এসএএইচবি/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test