নবীনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস পালিত
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পঞ্চবটিতে অবস্থিত সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে আজ শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৪তম আবির্ভাব মহোৎসব পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে সমবেত প্রার্থনা, সদগ্রন্থ পাঠ ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে মহোৎসবের সূচনা হয়। এরপর এক মাঙ্গলিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মহোৎসবের উদ্বোধন করেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস।
পরে 'অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে' শীর্ষক ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী, নবীনগরের কৃতি সন্তান প্রকৌশলী বিপুল চন্দ্র বণিক। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। ধর্মসভায় সভাপতিত্ব করেন সৎসঙ্গ নবীনগর শাখার সভাপতি নেপাল চন্দ্র দাস।
সৎসঙ্গের বিশ্বসেন চৌধুরীর উপস্থাপনায় ধর্মসভায় স্বাগত বক্তব্য রাখেন মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি ও নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু, স্থানীয় লোকনাথ আশ্রম কমিটির সভাপতি মানিক বিশ্বাস, সৎসঙ্গের পক্ষে পাবনা থেকে আগত ননী গোপাল দেব নাথ, কুমিল্লা থেকে আগত নিরঞ্জন দেবনাথ ও স্বস্থ্যয়ণী সুমিতা সরকার।
বক্তারা ঠাকুর অনুকূল চন্দ্রের রেখে যাওয়া তাঁর মন্ত্র ও আদর্শে উজ্জীবিত হয়ে সবার আগে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। এ সময় পঞ্চবটিতে নিজস্ব জায়গায় সৎসঙ্গের নতুন মন্দিরটি নির্মাণে আমন্ত্রিত অতিথিদের সার্বিক সহয়োগিতা চান সৎসঙ্গের নেতৃবৃন্দ। পরে আগত ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।
(জিডি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








