E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৬:৪০:০৭
ফরিদপুরে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সকালের ডাক পত্রিকার মিডিয়া পারসন এর আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদপুর ক্যান্সার সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও সকালের ডাক পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান সাজ্জাদ হোসেন রনি, সহ-সভাপতি সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মনি, এটিএন বাংলার জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। সভায় বক্তারা ফরিদপুর চিকিৎসাসেবার মান নিয়ে প্রশ্ন তোলেন।

বক্তারা বলেন, দেশে প্রতিবছর লক্ষাধিক রোগী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলেও তাদের তেমন কোনো চিকিৎসার সুব্যবস্থা নেই। যে কারণে ক্যান্সার রোগীদের যথাপোযুক্ত চিকিৎসা হচ্ছে না। তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছেন।
একজন ক্যান্সার রোগীর পরিবার এর লোকজন একমাত্র শুধু বুঝতে পারেন এই রোগ কতখানি মারাত্মক ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। বক্তারা এ ব্যাপারে সচেতনতা কামনা করেন। এবং ক্যান্সার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার আহ্বান জানান।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test