E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীতে চুরি যাওয়া গরুসহ ২ চোর আটক

২০২২ ফেব্রুয়ারি ০৫ ১৬:০০:৪৩
মধুখালীতে চুরি যাওয়া গরুসহ ২ চোর আটক

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালীতে চুরি যাওয়া গরু ট্রাকসহ ২ চোরকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। এ সময় তাদের নিটক থেকে গরুর ঘরের দরজা, ছিকল কাটার কাছে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়।

মধুখালী থানার প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, ৩ জানুয়ারী বুধবার গভীর রাতে উপজেলার কোরকদি ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের শহিদ খানের বাড়ীর গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে চোরেরা একটি ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে টহল রত একটি দলের সন্দেহ হলে গরুর ট্রাকটি ধাওয়া করে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের দীঘলিয়া বাসস্ট্র্যান্ডের গতীরোধ এলাকা থেকে দুটি গরুসহ ট্রাক এবং চোরদের আকট করেন। আটক কৃত চোরেরা হলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল গ্রামের মো. আহার আলী সরদারের ছেলে হাফিজুল ইসলাম (৩৮) ও আশরাফ আলীর ছেলে হৃদয় (২০)। এ বিষয়ে ৪ জানুয়ারী শুক্রবার রাতে মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

(এম/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test