ফরিদপুরে কানাইপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে উত্তেজনা
স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুর সদরের কানাইপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বাজারে ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধ ভোটার তালিকা প্রণয়ন, মৃত ব্যক্তিকে ভোটার করা এবং বাজারের বৈধ ব্যবসায়ীদের বাদ দিয়ে নির্বাচন করার অভিযোগ এনে বাজারের ব্যবসায়ীদের একাংশ এ নির্বাচন বন্ধের আহবান জানিয়েছেন। যদিও নির্বাচন বন্ধের বিষয়ে কোন উদ্যোগ নেয়নি কথিত নির্বাচন কমিশনার। ফলে প্রচার-প্রচারনা চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বাজারের ব্যবসায়ীদের মধ্যে দুইপক্ষের মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে, করোনাকালীন সময়ে নির্বাচন স্থগিত রাখতে সদর উপজেলা নির্বাহী অফিসার প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিলেও সেই নির্দেশও মানা হচ্ছে না। আগামীকাল রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
জানা গেছে, ফরিদপুরের ঐতিহ্যবাহী কানাইপুর বাজার ব্যবস্থাপনা কমিটির বৈধ কমিটি থাকা সত্বেও একটি পক্ষ বণিক সমিতির নাম দিয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। অভিযোগ রয়েছে, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ফলে বাজারের ব্যবসায়ীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিগত দিনে বাজারের মোট ভোটার সংখ্যা ছিল প্রায় সাড়ে ৭শ। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনার ভোটার তালিকা টানিয়েছেন ১ হাজার ১শ ৭২ জনের। যাদের মধ্যে মৃত ভোটারও রয়েছেন। আছেন বাজারের ব্যবসায়ী নন এমন অসংখ্য ব্যক্তি। অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশনারের পক্ষের লোকজনকে বেছে বেছে ভোটার করা হয়েছে। যারা নির্বাচন কমিশনারের বিরুদ্ধের ভোটার তাদের বাদ দেওয়া হয়েছে। যারা প্রকৃত ভোটার ছিল তাদের নাম বর্তমান ভোটার তালিকায় না দেখে অনেক ব্যবসায়ী বিস্ময় প্রকাশ করেছেন। বাজারের একাধিক ভোটার অভিযোগ করে বলেন, তারা বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। তাদের হাল নাগাদ ট্রেড লাইসেন্সও নবায়ন রয়েছে। তাছাড়া তাদের মাসিক চাঁদাও পরিশোধ। অথচ তাদের ভোটার তালিকায় নাম নেই। অভিযোগ রয়েছে, কানাইপুর বাজারের ব্রীজের পশ্চিম পাশের কয়েকশ ভোটারকে একেবারেই বাদ দেওয়া হয়েছে।
এর কারণ হিসাবে ব্যবসায়ীরা জানান, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি যিনি রয়েছেন তার এলাকায় তারা থাকে। এ কারণেই হয়তো তাদের ভোটার থেকে বাদ দেওয়া হয়েছে। বাজারের ব্যবসায়ী ও রাধা জুয়েলার্সের মালিক গৌতম সাহা অভিযোগ করে বলেন, তিনি বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসলেও তাকে ভোটার করা হয়নি। কিন্তু গত শুক্রবার পর্যন্ত অনেককে ভোটার করা হয়েছে, যা নির্বাচনের আইনের পরিপন্থি। নির্বাচন বন্ধের বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের তরফ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দাখিল করা হয়।
কানাইপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ফকির তার অভিযোগে জানান, বাজারের ব্যবসায়ীদের কোন সিদ্ধান্ত ছাড়াই একটি গোষ্ঠী তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে অবৈধভাবে নির্বাচন অনুষ্ঠিত করার পাঁয়তারা চালাচ্ছে। নির্বাচন নিয়ে বর্তমানে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভসহ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি এ নির্বাচন বন্ধের দাবি জানান। এদিকে, নির্বাচন বন্ধের বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার গত ৩ ফেব্রয়ারি এক চিঠির মাধ্যমে নির্বাচন স্থগিত করতে নির্বাচন কমিশনারকে চিঠি দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার জুলফিকার আলী মোল্যা বলেন, ইউএন নির্বাচন বন্ধের যে চিঠি দিয়েছে সেই চিঠির বিষয় নিয়ে প্রার্থীদের সাথে বসেছিলাম। প্রার্থীরা নির্বাচন বন্ধের পক্ষে নয়। তাই নির্বাচন যথা সময়েই হবে। বিভিন্ন অনিয়মের বিষয়ে তিনি বলেন, কোন অনিয়ম হয়নি।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম বলেন, করোনাকালের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক আমি বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটিকে চিঠি দিয়ে নির্বাচন স্থগিত করার কথা বলেছি। যতি তারা সেই নির্দেশ না মানেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
(ডিসি/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








