E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বন্দরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২০২২ ফেব্রুয়ারি ০৫ ১৭:৫৫:০৮
বন্দরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে ২’শ ৮০ গ্রাম গাঁজাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী গাজী (৪০) ও মোশারফ (৩০) নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় নবীগঞ্জ আকিজ সিমেন্টের সামনে থেকে এদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হচ্ছে থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে গাজী ও কাইতাখালি কবরস্থান রোড এলাকার মানিক মিয়ার ছেলে মোশারফ।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৭ (০২)২১ইং।

জানাগেছে, শনিবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই আবুল হাসান সঙ্গীয় ফোর্সসহ নবীগঞ্জ আকিজ সিমেন্ট এলাকায় মাদক অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চিহিৃত মাদক ব্যবসায়ী গাজী কাইতাখালি এলাকার অপর মাদক ব্যবসায়ী মোশারফের কাছে মাদকদ্রব্য বিক্রয়কালে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় উল্লেখিত উভয় মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশীকালে ২’৮০গ্রাম গাজা উদ্ধার করা হয়।

ধৃত মাদক কারবারি গাজী ও মোশারফকে শনিবার দুপুরেই আদালতে প্রেরন করা হয়।

(এমও/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test