E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে যুবদল নেতা আকবর হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

২০২২ ফেব্রুয়ারি ০৫ ১৭:৫৯:২২
ফরিদপুরে যুবদল নেতা আকবর হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : সিরাজগঞ্জ জেলা যুবদল নেতা আকবর হোসেন এর হত্যাকারীদের শাস্তির দাবিতে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

শহরের আলীপুর মোড় থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন এর সভাপতিত্বে সিরাজগঞ্জ যুবদল নেতা আকবর হোসেন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ জেলা যুবদল নেতা দিদারুল মাহমুদ খান টিটু, জাহিদ হোসেন, শহিদুর রহমানসহ যুবদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে আকবর হোসেন হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

(ডিসি/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test