E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০২২ ফেব্রুয়ারি ০৫ ১৮:৩৩:৫৪
টাঙ্গাইলে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাসে মহাসড়কে শুক্রবার দিবাগত রাতে অভিযান কালে ৪২ কেজি গাঁজা, ১টি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সালমানপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. ফারুক (২৫) ও অপরজন কোতোয়ালী থানার পালপাড়া গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. সেলিম (২৬)।

র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি)পিপিএম,বিএন নেতৃত্বে একটি আভিযানিক দল রাবনা বাইপাসে অবস্থান করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বেপরোয়া গতিতে তাদের চোখ ফাঁকি দিয়ে চলে যায়। বিষয়টি টের পেয়ে র‌্যাব তাদের পিছু ধাওয়া করলে এক পর্যায়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপাড়া গ্রামের রফিকুল ইসলামের বসতবাড়ির কাছে পাকা রাস্তা হতে উল্লেখিত মাদক কারবারিদ্বয়কে গাড়িসহ আটক করতে সক্ষম হয়।

এ সময় তাদের কাছ থেকে পাওয়া ৪২ কেজি গাঁজা , নগদ দুই হাজার টাকা, একটি প্রাইভেট কার ও ৩ টি সিমকার্ জব্দ করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের নামে জয়পুর জেলার আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এসএএম/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test