ব্রাহ্মণবাড়িয়ায় সরস্বতী পূজামণ্ডপ যেন এক ‘পাঠাগার’
গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : 'এটিতো পূজামন্ডপ নয়, দেখে মনে হচ্ছে, এ যেন একটি পাঠাগার। এটি আগামি বছর সরস্বতী পূজায় সারাদেশের জন্য অনুকরণীয় একটি পূজামন্ডপ হতে পারে।'
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় অরুন সংঘের উদ্যোগে স্থাপিত সরস্বতী পূজা মন্ডপটি পরিদর্শন করতে আসা শতশত পূজার্থী মন্ডপটি দেখার পর এভাবেই তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন।
জানা গেছে, প্রতিবছরই অরুন সংঘের উদ্যোগে আখাউড়ায় অনুষ্ঠিত ওই স্কুল মাঠের সরস্বতী পূজায় কোন না কোন ব্যতিক্রমী আয়োজন থাকেই। এরই ধারাবাহিকতায় এবছর ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে পাঠাগারের আদলে এই নান্দনিক পূজামণ্ডপটি তৈরি করা হয়। তবে আয়োজকরা জানিয়েছেন, চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর এই পূজা প্রাঙ্গণে কোন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়নি।
সরজমিনে দেখা গেছে, চমৎকার আয়োজনে দৃষ্টিনন্দন এ পূজামন্ডপটির মাঝখানে সরস্বতীর বিগ্রহ আর দুপাশে বইয়ের রেখে অসংখ্য বই। যারমধ্যে গোরা, শেষের কবিতা, নূরজাহান, পদ্মা নদীর মাঝি, সূর্য দীঘল বাড়ি, তিতাস একটি নদীর নাম, জননীর গল্প, সাতকাহন- এমন শতাধিক বই দুপাশের রেখগুলোতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। যা দেখলে মনে হবে, এটি পূজা মন্ডপ নয়, যেন একটি স্বয়ং পাঠাগার। এখানেই শেষ নয়। দেখা গেল, দূর দুরান্ত থেকে পূজা দেখতে আসা দর্শনার্থীদের মাঝে প্রচুর বইও বিলি করেছেন আয়োজকেরা।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা পাঠাগারের আদলে এমন পূজামণ্ডপে আসতে পেরে অনেককেই সেখানে সেলফি তুলে, উল্লাস করে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিতে দেখা গেছে।
পাঠাগারের আদলে এই চমৎকার পূজা মন্ডপের কারিগর মো. শাহাদাৎ হোসেন জানান, তিনি কুমিল্লার লাকসাম থেকে এসে এখানে এক নাগারে কয়েকদিন কাজ করে এই পূজামন্ডপটি তৈরী করেছেন।
এদিকে অরুন সংঘের সভাপতি, স্থানীয় সাংবাদিক ও সযস্কৃতিজন বিশ্বজিৎ পাল বাবু উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে গত কয়েক বছর ধরেই প্রতি বছর স্থানীয় অরুণ সংঘ আখাউড়ায় দুই দিনব্যাপী জাঁকজমপূর্ণ ব্যতিক্রমধর্মী নানা আয়োজন করে আসছে। এবছরও সরস্বতী পূজায় আমরা একটু ভিন্ন আঙ্গিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পাঠাগারের আদলে এবারের মন্ডপটি তৈরী করেছি।'
তবে তিনি জানান, এবার করোনা থাকায় অন্যান্য বছরের মতো এবার জমকালো সাংস্কৃতিক পর্বটি বাদ রাখা হয়েছে।
(জিডি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








